এ এইচ সবুজ,গাজীপুর: গাজীপুরের কাপাসিয়ায় জুলাই আন্দোলনের প্রথম বর্ষপূর্তি উদযাপনের আনন্দ মিছিলে যোগ দিয়েই হৃদরোগে আক্রান্ত হয়ে যুবদল নেতা মোস্তাক আহমেদের (৪৫) মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) বেলা সাড়ে ১১টায় উপজেলা সদরের শহীদ তাজউদ্দীন আহমদ চত্বরে তিনি অসুস্থ হয়ে পড়েন। মোস্তাক আহমেদ উপজেলার টোক ইউনিয়নের টোক নগর গ্রামের মৃত হোসেন আলীর ছেলে। তিনি টোক ইউনিয়ন যুবদলের আহ্বায়ক এবং পরিবহন ব্যবসায়ী। তিনি স্ত্রী ও তিন মেয়ে রেখে গেছেন। এ বিষয়ে কাপাসিয়া উপজেলা যুবদলের আহ্বায়ক ফরিদুল আলম বুলু বলেন, কাপাসিয়া উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতন দিবস পালন উপলক্ষে আনন্দ মিছিলের আয়োজন করা হয়। তিনি আরো বলেন, মোস্তাক আহমেদের নেতৃত্বে টোক ইউনিয়ন যুবদলের নেতাকর্মীরা মিছিল নিয়ে শহীদ তাজউদ্দীন আহমদ চত্বরে জড়ো হন। আনন্দ মিছিল শুরুর আগেই বেলা সাড়ে ১১টার দিকে মোস্তাক হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। নেতাকর্মীরা তাকে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরী বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক মঞ্জুরুল ইসলাম বলেন, মোস্তাক আহমেদকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন তার সহযোগীরা। এদিকে যুবদল নেতা মোস্তাক আহমেদের মৃত্যুতে কাপাসিয়া উপজেলা বিএনপি'র আহ্বায়ক শাহ্ রিয়াজুল হান্নান এবং সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা খন্দকার আজিজুর রহমান পেরা গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
৫ আগস্ট উপলক্ষে কাপাসিয়ায় আনন্দ মিছিলে যুবদল নেতার মৃত্যু
Stay Connected:
Our Editorial Standards
We are committed to accurate, well-researched, and trustworthy journalism.
Fact-Checked
Every claim is verified by our editorial team before publication.
Expert Review
Content reviewed by subject matter experts for accuracy.
Regularly Updated
We update content to reflect the latest developments.
Unbiased Coverage
We present balanced perspectives and multiple viewpoints.