Wednesday, June 10, 2026
Live
খবর
Verified
2 min read

৫২তম গ্রীষ্মকালীন প্রতিযোগিতা : কাপাসিয়ায় চ্যাম্পিয়ন ঘাগটিয়া চালা উচ্চ বিদ্যালয়

সবুজ আহমেদ
সবুজ আহমেদ গাজীপুর প্রতিনিধি
Published: Updated:
৫২তম গ্রীষ্মকালীন প্রতিযোগিতা : কাপাসিয়ায় চ্যাম্পিয়ন ঘাগটিয়া চালা উচ্চ বিদ্যালয়

সবুজ আহমেদ: ৫২তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫ এর ফুটবল ইভেন্টে টানা দ্বিতীয়বারের মতো উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়নের গৌরব অর্জন করে ঘাগটিয়া চালা উচ্চ বিদ্যালয়।

বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক যৌথ আয়োজিত এই ফুটবল টুর্নামেন্টে পুরো কাপাসিয়া উপজেলাকে ৪টি জোনে ভাগ করে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ঘাগটিয়া জোনে ড. মোহাম্মদ আবুল হাসান মডেল স্কুলকে টাইব্রেকারে ৫-৩ গোলে পরাজিত করে জোন চ্যাম্পিয়ন হয় ঘাগটিয়া চালা উচ্চ বিদ্যালয়। 

গত মঙ্গলবার বিকেলে কাপাসিয়া ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত খেলায় উপজেলা পর্যায়ের ফাইনালে কাপাসিয়া সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজকে টাইব্রেকারে ৩-০ গোলে হারিয়ে শিরোপা নিশ্চিত করে দলটি।

এ বিষয়ে ঘাগটিয়া চালা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ.কে.এম ফজলুল হক বলেন, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টা এবং খেলোয়াড়দের কঠোর পরিশ্রমেই এই অর্জন সম্ভব হয়েছে। বিদ্যালয়ের এই ধারাবাহিক সাফল্যে আমি গর্বিত।

কাপাসিয়া ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হুমায়ূন কবির এর সভাপতিত্বে ফাইনাল খেলায় প্রধান অতিথি উপস্থিত ছিলেন কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তামান্না তাসনীম।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল আরিফ সরকার, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ মোক্তার হোসেন,ঘাগটিয়া চালা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম ফজলুল হক, সিনিয়র শিক্ষক আবুল হোসেন, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মো: ইব্রাহীম খলিল।

এদিকে ৫২তম গ্রীষ্মকালীন জাতীয় প্রতিযোগিতায় আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষক ওসমান গণি শেখ ও সনমানিয়া উচ্চ বিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষক শাহজাহান আকন্দ।

এ বিজয়ে ঘাগটিয়া চালা ফ্রেন্ডশিপ ওয়েলফেয়ার গ্রুপের সভাপতি জিয়াউর হক জুয়েল, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম,সহকারী শিক্ষক ও সাবেক ছাত্র মো.আশরাফুল আরিফ, সাবেক ছাত্র সফিকুল ইসলাম, মোবারক হোসেন, শরিফ হোসেন, মো.মিদুল আহমেদ,আদ্দিনুর রহমান, জাহিদ সরকার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

এছাড়াও উপজেলার সর্ববৃহৎ স্বেচ্ছাসেবী সংগঠন ফরাজী ফ্যামিলি ফাউন্ডেশনের চেয়ারম্যান জাকির ফরাজীসহ নেটিজেনরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

Rate This Article

How would you rate this article?

সবুজ আহমেদ

সবুজ আহমেদ

গাজীপুর প্রতিনিধি

দীর্ঘদিন ধরে গাজীপুর প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.