Wednesday, June 10, 2026
Live

কাপাসিয়ার প্রতিভা আদর্শ একাডেমিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত

সবুজ আহমেদ
সবুজ আহমেদ গাজীপুর প্রতিনিধি
Published: Updated:
কাপাসিয়ার প্রতিভা আদর্শ একাডেমিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত
কাপাসিয়ার প্রতিভা আদর্শ একাডেমিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত

এ এইচ সবুজ, গাজীপুর: 'সুস্থ দেহ সুন্দর মন, ক্রীড়াই করে আনয়ন' এই শ্লোগানে জেলার কাপাসিয়া উপজেলার কামারগাঁও প্রতিভা আদর্শ একাডেমিতে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (৩১ জানুয়ারি) দিনব্যাপী একাডেমির আয়োজনে অনুষ্ঠানটি স্কুল প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। 

একাডেমির সভাপতি মাওলানা আজহারুল হকের সভাপতিত্বে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষাবিদ, সমাজসেবক ও কামারগাঁও উচ্চ বিদ্যালয়ের সভাপতি মো: মাজহারুল হক। এতে উদ্বোধক হিসেবে ছিলেন ঢাকা কোল্ডস্টোরেজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো: মামুনুর রশিদ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মো: মাজহারুল হক বলেন, প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি খেলাধুলা ও বিভিন্ন সাস্কৃতিক অনুষ্ঠানের উপর জোর দিতে হবে।

একাডেমির সহকারী শিক্ষক এ এইচ সবুজ ও আবু কাউসার শোয়াইবের যৌথ সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মো: আবুল কাশেম মমিন।

এদিকে বিচিত্রানুষ্ঠান পর্বের প্রধান অতিথি ছিলেন উত্তরা মাইলস্টোন কলেজের প্রভাষক আছমা আক্তার।

বিশেষ অতিথি ছিলেন গাজীপুর জজ কোর্টের সিনিয়র আইনজীবী এডভোকেট মো: অহিদুজ্জামান মনির, শিক্ষানুরাগী ও সমাজসেবক বজলুর রশিদ নয়ন, কামারগাঁও উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো: আওলাদ হোসেন বিএসসি, মহাখালী মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক মো: সাইফুল ইসলাম, শিক্ষানুরাগী ও সমাজসেবক মো: মতিউর রহমান, ন্যাশনাল ব্যাংকের চাকুরীজীবী মো:রহিজ উদ্দিন, ঘাগুটিয়া চালা ছালামিয়া দাখিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক মো: নিজাম উদ্দিন বিএসসি।

এছাড়াও অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আমেরিকায় চাকুরীজীবি মো: নূর মোহাম্মদ তালুকদার, সিঙ্গাপুর প্রবাসী মো: ফারুক মিয়া, চালা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: সিরাজুল ইসলাম, রানীগঞ্জ এলাকার শিক্ষানুরাগী ও সমাজসেবক এস এম খোকন কাজী, কামারগাঁও নামা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মাস্টার মো: কবির হোসেন, কামারগাঁও ডাচ্ বাংলা এজেন্ট ব্যাংকিংয়ের পরিচালক মো: রফিকুল ইসলাম, মালয়েশিয়ায় ব্যবসায়ী মো: রুহুল আমিন, শিক্ষানুরাগী ও সমাজসেবক মো: তাজুল ইসলাম সরকার, মাহির ডিজিটাল স্টুডিওয়ের পরিচালক মো: সাখাওয়াত হোসেন মনির, ব্যবসায়ী ও শিক্ষানুরাগী মো: আশরাফুল ইসলাম, শিক্ষানুরাগী ও সমাজসেবক মো: আলী হোসেন শাওন, ব্যবসায়ী মো: আলম মীর, শিক্ষানুরাগী ও সমাজসেবক মো: আনোয়ার হোসেন, ব্যবসায়ী ও সমাজসেবক মো: ইলিয়াস মীরসহ প্রমুখ।

এছাড়াও অনুষ্ঠানে আগত অতিথিরা ছাত্র-ছাত্রীদের  বিভিন্ন ধরনের ডিসপ্লে ও বিচিত্রানুষ্ঠানে নৃত্য দেখে ভূয়সি প্রশংসা করেন। অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন একাডেমির প্রধান শিক্ষক প্রভাষক মো: নিজাম উদ্দিন (তারেক)।

Rate This Article

How would you rate this article?

সবুজ আহমেদ

সবুজ আহমেদ

গাজীপুর প্রতিনিধি

দীর্ঘদিন ধরে গাজীপুর প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.