Tuesday, June 23, 2026
Live
খবর
Verified
2 min read

কাপাসিয়ায় আ.স.ম হান্নান শাহ্ স্মৃতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন চর তারাকান্দি

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শাহ্ রিয়াজুল হান্নান।

সবুজ আহমেদ
সবুজ আহমেদ গাজীপুর প্রতিনিধি
Published: Updated:
কাপাসিয়ায় আ.স.ম হান্নান শাহ্ স্মৃতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন চর তারাকান্দি
কাপাসিয়ায় আ.স.ম হান্নান শাহ্ স্মৃতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন চর তারাকান্দি

স্বেচ্ছাসেবী সংগঠন ফরাজী ফ্যামিলি ফাউন্ডেশনের সৌজন্যে গাজীপুরের কাপাসিয়ায় মরহুম ব্রি.জে. (অব:) আ.স.ম হান্নান শাহ্ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন নরসিংদীর মনোহরদীর চর তারাকান্দি স্পোটিং ক্লাব। শনিবার (২ মে) খিরাটী আব্দুল কুদ্দুস (এ.কে) উচ্চ বিদ্যালয় মাঠে খিরাটী আদর্শ স্পোর্টিং ক্লাব আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ফুটবল খেলাটি অনুষ্ঠিত হয়। 

বিশিষ্ট প্রকাশক, দ্যা রয়েল পাবলিসার্সের স্বত্ত্বাধিকারী ও বঙ্গতাজ ডিগ্রি কলেজের পরিচালনা পর্ষদের সদস্য জামাল উদ্দিন আহমেদের সভাপতিত্বে ফাইনাল খেলার উদ্বোধন করেন উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব মো: মামুনুর রশিদ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শাহ্ রিয়াজুল হান্নান।

খিরাটী আদর্শ স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম সোহাগের সঞ্চালনায় বরেণ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত উচ্চপদস্থ ব্যাংক কর্মকর্তা ও বঙ্গতাজ ডিগ্রি কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি মো: জাহাঙ্গীর বিন হামিদ।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে ছিলেন, ব্রি. জে.(অব:) আ.স.ম হান্নান শাহ্ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মো: মাজহারুল হক, ইউনিয়ন বিএনপির সভাপতি মো: বজলুর রশিদ নয়ন, সাধারণ সম্পাদক মো: হারুন অর রশিদ (মাঝি), সহ-সভাপতি মো: সোহরাব মোল্লাহ, সাধারণ সম্পাদক আলতামাসুল ইসলাম রাসেল, ৬ নং ওয়ার্ড যুবদলের সভাপতি নজরুল ইসলাম ব্যাপারী, মনোহরদী উপজেলা যুবদলের সদস্য সচিব মাসুদুর রহমান সোহাগ, ঘাগটিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক মো: শফিকুর রহমান, সম্রাট পরিবহন লিমিটেডের চেয়ারম্যান আবুল বাসার মাষ্টার, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মো: মাইন উদ্দিন তালুকদার সঞ্জু, ঘাগটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: সামসুল আলম মাষ্টারসহ প্রমুখ।

খেলা আয়োজনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন খিরাটী আদর্শ স্পোর্টিং ক্লাবের সভাপতি মো: রাকিব উল্লাহ। এছাড়াও ক্লাবের সকল কর্মকর্তা ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। 

এদিকে ফাইনালে অংশগ্রহণ করে নরসিংদীর মনোহরদী উপজেলার চর তারাকান্দি স্পোটিং ক্লাব ও  শিবপুর উপজেলার সাতপাইকা ফুটবল একাদশ। নির্ধারিত সময়ে খেলায় ৪-১ গোলের ব্যবধানে চ্যাম্পিয়ন হয় মনোহরদীর চর তারাকান্দি স্পোটিং ক্লাব। চর তারাকান্দি স্পোটিং ক্লাবের হয়ে দুটো গোল করে ম্যান অফ দা ম্যাচ নির্বাচিত হন মো: সাজ্জাদ হোসেন।

এদিকে চ্যাম্পিয়ন দলের হাতে প্রথম পুরস্কার হিসেবে তুলে দেয়া হয় ১০০ সিসি হিরো ডিলাক্স মডেলের একটি মোটরসাইকেল ও রানার্স আপ দলের হাতে তুলে দেয়া হয় কনকা ব্র্যান্ডের ১টি রেফ্রিজারেটর। এসময় ফাইনাল খেলায় প্রায় ১০ হাজারের অধিক দর্শকবৃন্দ উপস্থিত ছিলেন।

Rate This Article

How would you rate this article?

সবুজ আহমেদ

সবুজ আহমেদ

গাজীপুর প্রতিনিধি

দীর্ঘদিন ধরে গাজীপুর প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.