Friday, June 12, 2026
Live

চেচিয়াংয়ের চীনা প্রযুক্তি দেখলেন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিনিধিরা

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
চেচিয়াংয়ের চীনা প্রযুক্তি দেখলেন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিনিধিরা

ফয়সল আবদুল্লাহ

চীনের প্রযুক্তি খাতের উদ্ভাবনী সক্ষমতা তুলে ধরতে পূর্ব চীনের চেচিয়াং প্রদেশে আয়োজন করা হয় একটি বিশেষ আন্তর্জাতিক মিডিয়া ট্যুর। যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর, ব্রাজিলসহ বিভিন্ন দেশের প্রায় ৭০ জন গণমাধ্যম প্রতিনিধি অংশ নেন এতে। সাংবাদিকরা ব্রেইনকো নামের একটি প্রতিষ্ঠানে গিয়ে দেখেন মস্তিষ্ক-কম্পিউটার ইন্টারফেস বা বিসিআই প্রযুক্তির চমকপ্রদ প্রদর্শনী। শারীরিক প্রতিবন্ধী এক কর্মীকে দেখা গেল মস্তিষ্কের সংকেতের মাধ্যমে কৃত্রিম হাতের আঙুল নিয়ন্ত্রণ করতে।

এই প্রদর্শনী আন্তর্জাতিক সাংবাদিকদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে। ব্রাজিলের ইউনিভার্সো অনলাইনের প্রতিবেদক নেলসন পানচিনি দে সা জানালেন, ‘মস্তিষ্কভিত্তিক এই প্রযুক্তি বর্তমানে চীনের সবচেয়ে রোমাঞ্চকর গবেষণা ক্ষেত্রগুলোর একটি। বিশ্বজুড়ে বহু মানুষের সমস্যার সমাধানে চীন এই খাত থেকে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে বলে প্রত্যাশা করা হচ্ছে।’

মিডিয়া ট্যুরে চেচিয়াংয়ের প্রযুক্তি ও শিল্প উদ্ভাবনের সমন্বিত উন্নয়ন কৌশলও তুলে ধরা হয়। জানানো হয়, হাংচৌভিত্তিক ইউনিট্রি রোবটিক্স এখন বিশ্বের চার-পেয়ে রোবটের ৬০-৭০ শতাংশ উৎপাদন করছে।

ইউনিট্রি রোবোটিক্স-এর বিপণন পরিচালক হুয়াং চিয়াওয়েই বললেন, ‘ইউনিট্রি এইচ-২ প্লাস আমাদের পরবর্তী প্রজন্মের মানবাকৃতির রোবট। এটি চলতি বছরের দ্বিতীয়ার্ধে বাজারে আসবে এবং আরও শক্তিশালী স্মার্ট ব্রেইন নিয়ে কাজ করবে।’

সাংবাদিকরা আরও লক্ষ্য করেন, চীনের মানবাকৃতির রোবট নির্মাতারা এখন শুধু প্রযুক্তিগত প্রদর্শনের দিকে নয়, বরং বাস্তব জীবনে ব্যবহারযোগ্য সমাধান তৈরির দিকে বেশি মনোযোগ দিচ্ছেন। বিশেষ করে বয়স্ক জনগোষ্ঠীর সেবায় রোবট ব্যবহারের সম্ভাবনা অনেক প্রতিষ্ঠান গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।

সিএমজি বাংলা

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.