চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও দেশটির প্রেসিডেন্ট সি চিন পিংয়ের কূটনীতি বিষয়ক নির্বাচিত রচনাবলির প্রথম ও দ্বিতীয় খণ্ড প্রকাশিত হয়েছে। বই দুটি পাওয়া যাচ্ছে চীনসহ বিশ্বের বিভিন্ন দেশে।
এই দুই খণ্ডে ২০১৩ সালের জানুয়ারি থেকে ২০২৫ সালের নভেম্বর পর্যন্ত সময়ের মধ্যে কূটনীতি বিষয়ে সি চিন পিংয়ের ১৩৪টি গুরুত্বপূর্ণ লেখা, বক্তৃতা ও প্রতিবেদন সংকলিত হয়েছে।
বইগুলোতে চীনের সার্বভৌমত্ব, জাতীয় নিরাপত্তা ও উন্নয়ন স্বার্থ রক্ষা, বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক জোরদার করা এবং আন্তর্জাতিক অঙ্গনে চীনের প্রভাব ও মর্যাদা বৃদ্ধি নিয়ে তার চিন্তাভাবনা তুলে ধরা হয়েছে। পাশাপাশি, চীনা বৈশিষ্ট্যসম্পন্ন ‘বৃহৎ দেশের কূটনীতি’র নতুন দিকনির্দেশনাও এতে স্থান পেয়েছে।
সিপিসি কেন্দ্রীয় কমিটির পার্টি ইতিহাস ও সাহিত্য ইনস্টিটিউট বই দুটি সংকলন করেছে। এটি প্রকাশ করেছে সেন্ট্রাল পার্টি লিটারেচার প্রেস।
সূত্র: সিএমজি