চীন ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বাণিজ্য ও বিনিয়োগ পরামর্শ ব্যবস্থার প্রথম বৈঠক থেকে বাস্তব ও কার্যকর ফল অর্জনের লক্ষ্যে একসঙ্গে কাজ করার বিষয়ে একমত হয়েছে। বুধবার চীনের বাণিজ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চীনের বাণিজ্য উপমন্ত্রী ও আন্তর্জাতিক বাণিজ্য বিষয়ক উপপ্রতিনিধি লিং চি মঙ্গলবার ব্রাসেলসে ইউরোপীয় কমিশনের বাণিজ্য ও অর্থনৈতিক নিরাপত্তা বিভাগের মহাপরিচালক ডিট্টে ইউল ইয়র্গেনসেনের সঙ্গে বৈঠক করেন।
বৈঠকে উভয় পক্ষ চীন-ইইউ বাণিজ্য ও বিনিয়োগ পরামর্শ ব্যবস্থার প্রথম বৈঠকের প্রস্তুতি নিয়ে গভীর ও বিস্তৃত আলোচনা করে।
আলোচনায় দুই পক্ষই একমত হয় যে, এই ব্যবস্থার প্রথম বৈঠক থেকে বাস্তব ফলাফল অর্জনের মাধ্যমে দ্বিপক্ষীয় অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ককে আরও স্থিতিশীল করা এবং দীর্ঘমেয়াদে টেকসই উন্নয়ন নিশ্চিত করা হবে।
সিএমজি বাংলা