চীন দৃঢ়তার সাথে উচ্চমানের উন্মুক্তকরণ নীতি সম্প্রসারণ এবং বিশ্ব অর্থনীতিতে নিশ্চয়তা ও স্থিতিশীলতা আনতে অন্য দেশগুলোর সাথে উন্নয়নের সুযোগ ভাগ করে নেওয়া অব্যাহত রাখবে বলে জানিয়েছেন চীনের ভাইস প্রিমিয়ার চাং কুওছিং। ফরাসি সরকারের আমন্ত্রণে এবং প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁর সভাপতিত্বে অনুষ্ঠিত ‘গ্লোবাল কনভারজেন্স ফর গ্রোথ সামিট’-এ ভিডিও লিঙ্কের মাধ্যমে দেওয়া এক বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
কুওছিং বিশ্ব শান্তি ও সমৃদ্ধির জন্য চীনের প্রেসিডেন্ট ঘোষিত চারটি বৈশ্বিক উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন। তিনি বৈশ্বিক শাসনের উন্নয়ন, অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি এবং মুক্ত বাণিজ্য পরিবেশ গড়ে তোলার ওপর জোর দিয়ে সব দেশকে প্রকৃত বহুপাক্ষিকতা অনুশীলনের আহ্বান জানান।
ফ্রান্সে অনুষ্ঠিত এই শীর্ষ সম্মেলনে জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মার্জ, কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নিসহ যুক্তরাষ্ট্র, ভারত, জাপান ও যুক্তরাজ্যের উচ্চ-পর্যায়ের প্রতিনিধি এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিল-আইএমএফ-এর শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
সূত্র: সিএমজি