জুন ১১, সিএমজি বাংলা ডেস্ক: একটি নতুন জাতীয় মানবাধিকার কর্মপরিকল্পনা প্রকাশ করেছে চীন। জনগণের মৌলিক স্বার্থ রক্ষা এবং দেশের প্রতিটি নাগরিকের সর্বাঙ্গীন উন্নয়ন নিশ্চিত করাই আগামী পাঁচ বছরের এই কর্মপরিকল্পনার মূল লক্ষ্য।
বৃহস্পতিবার বেইজিংয়ে শুরু হওয়া ‘গ্লোবাল হিউম্যান রাইটস গভর্ন্যান্স ফোরাম ২০২৬’-এর উদ্বোধনী দিনে এ কর্মপরিকল্পনা প্রকাশ করা হয়।
এই পরিকল্পনার অধীনে কর্মসংস্থান বৃদ্ধি ও শ্রমিকদের অধিকার রক্ষা করা হবে। স্বাস্থ্য খাতে ২০৩০ সালের মধ্যে চীনের মানুষের গড় আয়ু ৮০ বছরে উন্নীত করা এবং নবজাতকের মৃত্যুর হার হাজারে ৩ জনে নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এছাড়া, শিক্ষা খাতে রাষ্ট্রীয় ব্যয় মোট জিডিপির ৪ শতাংশের ওপরে রাখা হবে।
নাগরিকদের জীবন ও ব্যক্তিগত তথ্যের সুরক্ষা এবং ধর্মীয় স্বাধীনতার অধিকার নিশ্চিত করার বিষয়টিকে এই পরিকল্পনায় সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে।
সিএমজি বাংলা