Wednesday, June 10, 2026
Live
খবর
Verified
2 min read

কাপাসিয়ায় পুকুরে বিষ ঢেলে মাছ মেরে ফেলার অভিযোগ

সবুজ আহমেদ
সবুজ আহমেদ গাজীপুর প্রতিনিধি
Published: Updated:
কাপাসিয়ায় পুকুরে বিষ ঢেলে মাছ মেরে ফেলার অভিযোগ

এ এইচ সবুজ, গাজীপুর: রাতের অন্ধকারে দুর্বৃত্তের দেওয়া বিষে গাজীপুরের কাপাসিয়া উপজেলার খিরাটী এলাকায় এক পুকুরে বিভিন্ন প্রজাতির মাছ মেরে ফেলা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

শনিবার (৬ সেপ্টেম্বর) রাতের কোন এক সময় উপজেলার ঘাগটিয়া ইউনিয়নের খিরাটী মধ্যপাড়া এলাকার 'তরুণ উদ্যোক্তা' ইমতিয়াজ জামান অমি ও তার বন্ধু আজহারুল ইসলাম আশিক যৌথভাবে ২০ শতাংশ জমির একটি পুকুরে মাছ চাষ করেন। আর তাদের মালিকানাধীন পুকুরে এ ঘটনাটি ঘটে। এতে প্রায় আড়াই লাখ টাকার ক্ষতি হয়েছে। 

এ ঘটনায় রবিবার (৭ সেপ্টেম্বর) বিকেলে তরুণ উদ্যোক্তা ইমতিয়াজ জামান অমি কাপাসিয়া মৎস্য কর্মকর্তার কার্যালয়ে যান। এসময় তিনি পুরো বিষয়টি খুলে বলেন মৎস্য কর্মকর্তার কাছে। 

মৎস্য চাষির বক্তব্য শুনে তিনি জানান,আমাদের এখানে মাছের কোন পরীক্ষা-নিরীক্ষা করা হয় না। তবে আমরা পানি পরীক্ষা করে দেখতে পারবো পানিতে কোন ধরণের বিষক্রিয়া রয়েছে কিনা।

এ বিষয়ে কাপাসিয়া থানার তদন্ত ওসি মো: রবিউল ইসলাম জানান, ভুক্তভোগীরা পুকুরের পানি পরীক্ষার পরেই লিখিত অভিযোগ দায়ের করবেন।

এ বিষয়ে ভুক্তভোগী মৎস্য চাষি অমি বলেন, পড়াশোনার পাশাপাশি নিজেদেরকে মৎস্য চাষি/ তরুণ উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার জন্য ৬ মাস আগে ২০ শতাংশ জমির একটি পুকুরে ১৫ হাজার তেলাপিয়া মাছের পোনা ও অন্যান্য কিছু মাছের পোনার চাষ করি।

তিনি বলেন, আমাদের এই প্রজেক্টে মূলধন দিয়ে পাশে দাঁড়িয়েছিলেন ফরাজী ফ্যামিলি ফাউন্ডেশনের চেয়ারম্যান জাকির ফরাজী। ওনার (জাকির ফরাজী) স্বপ্ন ও লক্ষ্য ছিলো আমরা যেন উদ্যোক্তা হিসেবে গড়ে উঠি।

পুকুরে গ্যাস উৎপন্ন হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে অমি আরো বলেন, পুকুরে গ্যাস উৎপন্ন হওয়ার কোন সুযোগ দেখছি না। কারণ আমরা প্রতিনিয়ত মোটর দিয়ে পানি সেচ দেই। এমনকি নেমে খাবার দিয়ে থাকি। আমরা ধারণা করছি, রাজনৈতিক বা অন্য কোন শত্রুতার জেরে এমন ঘটিয়েছে দুর্বৃত্তরা।

আমরা আর কিছুদিন পরেই মাছগুলো বিক্রি করতাম। এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বইছে তীব্র প্রতিবাদ ও নিন্দার ঝড়। নেটিজেনরা তাদের ফেসবুক পোস্টে লিখছেন, যারা এ কাজ করেছে, তাদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।

এ বিষয়ে তরুণ উদ্যোক্তাদের পাশে দাড়ানো ফরাজী ফ্যামিলি ফাউন্ডেশনের চেয়ারম্যান জাকির ফরাজী জানান, আমি এ ঘটনার সাথে জড়িতদের শাস্তি দাবি করছি। এছাড়াও ঘটনায় জড়িতদের ধরিয়ে দিতে লাখ টাকা পুরস্কারের ঘোষণাও দিয়েছেন তিনি।

তিনি তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, একটা দেশে/ সমাজে কিভাবে তরুণ উদ্যোক্তা গড়ে উঠবে। তাদের স্বপ্ন যদি শুরুতেই শেষ করে দেয়া হয়।

এ বিষয়ে কাপাসিয়া থানার ওসি জয়নাল আবেদীন মন্ডল জানান, আমার কাছে কেউ কোন ধরনের লিখিত অভিযোগ নিয়ে আসেনি।

Rate This Article

How would you rate this article?

সবুজ আহমেদ

সবুজ আহমেদ

গাজীপুর প্রতিনিধি

দীর্ঘদিন ধরে গাজীপুর প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.