Thursday, June 11, 2026
Live

কেনিয়ায় মাতৃ ও শিশু স্বাস্থ্যসেবার উন্নয়নে চীন ও ইউনিসেফের যৌথ উদ্যোগ

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
কেনিয়ায় মাতৃ ও শিশু স্বাস্থ্যসেবার উন্নয়নে চীন ও ইউনিসেফের যৌথ উদ্যোগ

সিএমজি বাংলা ডেস্ক: কেনিয়ায় মাতৃ ও নবজাতকের স্বাস্থ্য সুরক্ষায় এবং জীবনযাত্রার মান উন্নয়নে ৩০ লাখ মার্কিন ডলারের একটি যৌথ প্রকল্প চালু করেছে চীন সরকার এবং জাতিসংঘের শিশু বিষয়ক তহবিল। গত মঙ্গলবার কেনিয়ার রাজধানী নাইরোবিতে নারী ও শিশুদের স্বাস্থ্য ও কল্যাণের উন্নয়ন শীর্ষক এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

এই উদ্বোধনী অনুষ্ঠানে কেনিয়া সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা, কূটনীতিক এবং বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

'চীন আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিতা সংস্থা'র অর্থায়নে পরিচালিত এই প্রকল্পটির মূল লক্ষ্য পূর্ব আফ্রিকার এই দেশটির মান্দেরা, গারিসা এবং ওয়াজির কাউন্টি। ভৌগোলিক ও অর্থনৈতিক কারণে এসব অঞ্চলে প্রতিরোধমূলক এবং নিরাময়মূলক স্বাস্থ্যসেবার সুযোগ অত্যন্ত সীমিত। ফলে এই তিন কাউন্টিতে মাতৃ ও নবজাতকের মৃত্যুর হার কেনিয়ার জাতীয় গড়ের চেয়ে অনেক বেশি।

এই কর্মসূচির আওতায় চীন সরকারের অর্থায়নে কেনিয়ার রেফারেল হাসপাতাল, সাব-কাউন্টি স্বাস্থ্য কেন্দ্র এবং প্রাথমিক চিকিৎসাকেন্দ্রগুলোতে জরুরি চিকিৎসা সরঞ্জাম সরবরাহ করা হবে, যা প্রসবপূর্ব থেকে প্রসবোত্তর সময় পর্যন্ত মায়েদের ব্যাপক স্বাস্থ্যসেবা নিশ্চিত করবে। চিকিৎসা সরঞ্জাম সরবরাহের পাশাপাশি এই প্রকল্পে স্বাস্থ্যকর্মী ও কমিউনিটি স্বেচ্ছাসেবকদের বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া, হাসপাতালে সংক্রমণ ছড়ানো রোধ করতে স্বাস্থ্যকেন্দ্রগুলোর পানি, স্যানিটেশন এবং স্বাস্থ্যবিধি ব্যবস্থার উন্নয়ন করা হবে।

সিএমজি বাংলা

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.