জুন ১১, সিএমজি বাংলা ডেস্ক: ২০২৬ সালের বৈশ্বিক মানবাধিকার শাসন ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে নতুন এক জাতীয় মানবাধিকার কর্মপরিকল্পনা ২০২৬-২০৩০ প্রকাশ করেছে। বৃহস্পতিবার প্রকাশিত এ কর্মপরিকল্পনার লক্ষ্য হলো জনগণের প্রধান অবস্থানকে সম্মান জানানো, জনগণের মৌলিক স্বার্থ সুরক্ষা ও মানবাধিকার সুরক্ষাকে আরও শক্তিশালী করা।
চীনের জাতীয় মানবাধিকার কর্মপরিকল্পনা (২০২৬-২০৩০)-এর উদ্দেশ্য হলো সামাজিক ন্যায় ও সুবিচারকে এগিয়ে নেওয়া এবং আধুনিকায়নের সুফল যাতে সকল মানুষ ন্যায্যভাবে ভোগ করতে পারে তা নিশ্চিত করা।
এ কর্মপরিকল্পনা একটি ভূমিকা এবং আটটি অধ্যায়ে বিভক্ত। জাতীয় মানবাধিকার কর্মপরিকল্পনার যৌথ বৈঠক ব্যবস্থার সদস্যদের প্রতিনিধিরা যৌথভাবে এই পরিকল্পনা প্রকাশ করেন।
চীনা সরকার ২০২১ থেকে ২০২৫ সালের মধ্যে তার চতুর্থ মানবাধিকার কর্মপরিকল্পনা বাস্তবায়ন করে। সর্বশেষ কর্মপরিকল্পনায় বলা হয়েছে, পূর্ববর্তী পরিকল্পনার লক্ষ্য ও কর্মসূচিগুলোর কার্যকর বাস্তবায়নের মাধ্যমে দেশটি মানবাধিকার সুরক্ষার ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে, যা বৈশ্বিক মানবাধিকার উন্নয়নের জন্য অত্যন্ত প্রয়োজনীয় স্থিতিশীলতা ও নিশ্চয়তা প্রদান করেছে।
সাকিব/জেনিফার
তথ্য ও ছবি: সিজিটিএন