Saturday, July 4, 2026
Live
খবর
Verified
2 min read

সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর: ১ জুলাই থেকে নতুন পে স্কেল ২০২৬

পে স্কেলের সর্বশেষ খবর

মাহফুজ রহমান
মাহফুজ রহমান ডেস্ক সম্পাদক
Published: Updated:
সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর: ১ জুলাই থেকে নতুন পে স্কেল ২০২৬
সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর: ১ জুলাই থেকে নতুন পে স্কেল ২০২৬

আগামী ১ জুলাই থেকে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন পে স্কেল বা বেতন কাঠামো বাস্তবায়নের প্রস্তুতি নিচ্ছে সরকার। এ লক্ষ্যে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি–এর নেতৃত্বাধীন কমিটির সুপারিশকে গুরুত্ব দিয়ে চূড়ান্ত সিদ্ধান্তের পথে এগোচ্ছে সরকার। প্রধানমন্ত্রীর ইতিবাচক সংকেত পাওয়ার পর আগামীকাল বৃহস্পতিবার আবারও বৈঠকে বসছে কমিটি। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, এ বৈঠক থেকেই নতুন পে-স্কেল বাস্তবায়নের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।

জানা গেছে, কমিটির প্রস্তাব অনুযায়ী নতুন বেতনকাঠামো তিন অর্থবছরে তিন ধাপে বাস্তবায়ন করা হবে। প্রথম দুই অর্থবছরে সরকারি চাকরিজীবীরা মূল বেতনের ৫০ শতাংশ করে বৃদ্ধি পাবেন। তৃতীয় ধাপে যুক্ত হবে বিভিন্ন ভাতা ও অন্যান্য সুবিধা। প্রধানমন্ত্রী তারেক রহমান এ প্রস্তাবে নীতিগত সম্মতি দিয়েছেন বলে জানা গেছে।

নতুন অর্থবছরের বাজেটকে কেন্দ্র করে সম্প্রতি সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দুটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বাংলাদেশ ব্যাংক–এর গভর্নর মো. মোস্তাকুর রহমান, অর্থসচিব মো. খায়েরুজ্জামান মজুমদার এবং জাতীয় রাজস্ব বোর্ড–এর চেয়ারম্যান মো. আবদুর রহমান খানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এর আগে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস–এর নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতনকাঠামো নির্ধারণে একটি বেতন কমিশন গঠন করা হয়। সাবেক অর্থসচিব জাকির আহমেদ খান–এর নেতৃত্বে গঠিত ২৩ সদস্যের কমিশন গত ২১ জানুয়ারি বেতন-ভাতা বৃদ্ধির সুপারিশসংবলিত প্রতিবেদন জমা দেয়।

পরে বিএনপি সরকার দায়িত্ব গ্রহণের দুই মাস পর, গত ২৩ এপ্রিল নতুন বেতনকাঠামো বাস্তবায়নে মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে ১০ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। সেই কমিটিই বর্তমানে ধাপে ধাপে বেতন বৃদ্ধির সুপারিশ বাস্তবায়নের রূপরেখা চূড়ান্ত করছে।

প্রস্তাবিত পে স্কেল ২০২৬

গ্রেড বেতন স্কেল গ্রেড বেতন স্কেল
০১ ১,৬০,০০০/- টাকা (নির্ধারিত) ১১ ২৫০০০-৬৩৫০০
০২ ১৩২০০০-১৫৩০০০ ১২ ২৪৩০০-৫৮৭০০
০৩ ১১৩০০০-১৪৮৮০০ ১৩ ২৪০০০-৫৮০০০
০৪ ১০০০০০-১৪২৪০০ ১৪ ২৩৫০০-৫৬৮০০
০৫ ৮৬০০০-১৩৯৭০০ ১৫ ২২৮০০-৫৫২০০
০৬ ৭১০০০-১৩৪০০০ ১৬ ২১৯০০-৫২৯০০
০৭ ৫৮০০০-১২৬৮০০ ১৭ ২১৪০০-৫১৯০০
০৮ ৪৭২০০-১১৩৭০০ ১৮ ২১০০০-৫০৯০০
০৯ ৪৫১০০-১০৮৮০০ ১৯ ২০৫০০-৪৯৬০০
১০ ৩২০০০-৯৭৩০০ ২০ ২০০০০-৪৮৪০০

Rate This Article

How would you rate this article?

মাহফুজ রহমান

মাহফুজ রহমান

ডেস্ক সম্পাদক

৫ বছর ধরে সাংবাদিকতা ও লেখালেখি করছেন। তিনি মূলত শিক্ষাবিষয়ক এক্সপার্ট। তিনি লেখাপড়া, চাকরি বা ক্যারিয়ার, বিদেশে উচ্চশিক্ষা, প্রযুক্তি ইত্যাদি বিষয়ে নিয়মিত লেখালেকি ও সংবাদ সম্পাদনা করেন।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.