Sunday, August 23, 2026
Live
খবর
Verified
2 min read

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের পক্ষ থেকে অরিয়েন্টেশন প্রোগ্রাম

মাহফুজ রহমান
মাহফুজ রহমান ডেস্ক সম্পাদক
Published: Updated:
খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের পক্ষ থেকে  অরিয়েন্টেশন প্রোগ্রাম
খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের পক্ষ থেকে অরিয়েন্টেশন প্রোগ্রাম

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের নিয়ে অরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। গত ২০ আগস্ট রোজ বৃহস্পতিবার বিকেলে  খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের নবীন শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে ছাত্রদলের নেতাকর্মীরা নবীন শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন এবং বিশ্ববিদ্যালয়জীবনে তাদের সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

অনুষ্ঠানে ছাত্রদল নেতা মুশফিকুর রহমান বলেন, “আমরা চাই খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় একটি সম্পূর্ণ র‍্যাগিংমুক্ত ও শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস হিসেবে গড়ে উঠুক। কোনো নবীন শিক্ষার্থী যেন র‍্যাগিং বা হয়রানির শিকার না হয়, সে বিষয়ে আমরা সবাইকে সচেতন থাকার আহ্বান জানাই। একই সঙ্গে ভিসি স্যারের স্বপ্নের ক্যাম্পাস বাস্তবায়নে শিক্ষার্থীদের পক্ষ থেকে আমরা সর্বাত্মক সহযোগিতা করতে চাই। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও সুন্দর পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের ইতিবাচক উদ্যোগের পাশে আমরা থাকব।”

ছাত্রদল নেতা আসিফ হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের স্বাগত জানানো এবং তাদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলাই আমাদের মূল উদ্দেশ্য। সিনিয়র-জুনিয়রদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতার পরিবেশ তৈরি হলে শিক্ষার্থীদের একাডেমিক ও সামাজিক বিকাশ আরও সুন্দর হবে। আমরা নবীনদের যেকোনো যৌক্তিক প্রয়োজনে পাশে থাকার চেষ্টা করব।”

সোহেল রানা বলেন "শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন যেমন বাংলাদেশী জাতীয়তাবাদ, গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব, অর্থনৈতিক স্বনির্ভরতা, কৃষি-গ্রামীণ উন্নয়ন, সামাজিক ন্যায়বিচার এবং জাতীয় ঐক্যের আদর্শ বুকে  লালন করে সবাই এগিয়ে যেতে হবে।

ছাত্রদল নেতা নূর মোহাম্মদ হৃদয় বলেন, “বিশ্ববিদ্যালয়জীবন একজন শিক্ষার্থীর জীবনের গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। তাই নবীন শিক্ষার্থীরা যেন সুন্দর ও নিরাপদ পরিবেশে তাদের পড়াশোনা চালিয়ে যেতে পারে, সেটি নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব। আমরা চাই শিক্ষার্থীদের মধ্যে ঐক্য, ভ্রাতৃত্ব ও পারস্পরিক সহযোগিতার বন্ধন আরও দৃঢ় হোক।”

এ সময় নবীন শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের গান পরিবেশন করেন এবং নিজেদের অনুভূতি ও প্রত্যাশা নিয়ে বক্তব্য উপস্থাপন করেন। তারা বিশ্ববিদ্যালয়ের সুন্দর ও শিক্ষার্থীবান্ধব পরিবেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে বর্তমান ভাইস চ্যান্সেলর স্যারের স্বপ্নের ক্যাম্পাস বাস্তবায়নে প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস দেন নবীন শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ছাত্রদল নেতা সোহেল রানা, মুসাফির ইমরান, সাদমানুর রহমান রকি , মুশফিকুর রহমান, খালেকুজ্জামান, আহসান হাবিব, সাজিদ, নাজিউর গাজী, রাজু, অন্তর, নাহিদ, সৌরভ, রাশেদ, কুশয়সহ অন্যান্য নেতাকর্মী।

প্রত্যেক নেতাকর্মী তাদের বক্তব্য প্রদান করেন নবীন শিক্ষার্থীদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন এবং বর্তমান ভাইস চ্যান্সেলর স্যারের পাশে থাকার আশাবাদ ব্যক্ত করেন 

এ সময় বক্তারা নবীন শিক্ষার্থীদের শিক্ষাজীবনে মনোযোগী হওয়ার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ইতিবাচক পরিবেশ বজায় রাখতে ভূমিকা রাখার আহ্বান জানান। অরিয়েন্টেশন অনুষ্ঠানে নবীন ও সিনিয়র শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ তৈরি হয়।

অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রদল নেতাকর্মীরা ফটোসেশনে অংশ নেন।

Rate This Article

How would you rate this article?

মাহফুজ রহমান

মাহফুজ রহমান

ডেস্ক সম্পাদক

৫ বছর ধরে সাংবাদিকতা ও লেখালেখি করছেন। তিনি মূলত শিক্ষাবিষয়ক এক্সপার্ট। তিনি লেখাপড়া, চাকরি বা ক্যারিয়ার, বিদেশে উচ্চশিক্ষা, প্রযুক্তি ইত্যাদি বিষয়ে নিয়মিত লেখালেকি ও সংবাদ সম্পাদনা করেন।

Featured Products

View All

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.