Wednesday, June 10, 2026
Live

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাপ্তাহিক ক্লাস রুটিন ২০২৬ (১ম-৫ম শ্রেণি)

মাহফুজ রহমান
মাহফুজ রহমান ডেস্ক সম্পাদক
Published: Updated:
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাপ্তাহিক ক্লাস রুটিন ২০২৬ (১ম-৫ম শ্রেণি)
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাপ্তাহিক ক্লাস রুটিন ২০২৬ (১ম-৫ম শ্রেণি)

এক শিফট ও দুই শিফটে পরিচালিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাপ্তাহিক ক্লাস রুটিন প্রকাশ করেছে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ)। প্রকাশিত রুটিন অনুযায়ী শ্রেণিভেদে ও শিফটভেদে দৈনিক পিরিয়ড সংখ্যা নির্ধারণ করা হয়েছে।

এক শিফটের বিদ্যালয়ে ক্লাস রুটিন

এক শিফটের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে—

  • প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে প্রতিদিন ৪টি পিরিয়ড

  • তৃতীয় থেকে পঞ্চম শ্রেণিতে প্রতিদিন ৬টি পিরিয়ড অনুষ্ঠিত হবে।

দুই শিফটের বিদ্যালয়ে ক্লাস রুটিন

দুই শিফটে পরিচালিত বিদ্যালয়ে—

  • প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে প্রতিদিন ৪টি পিরিয়ড

  • তৃতীয় থেকে পঞ্চম শ্রেণিতে প্রতিদিন ৫টি পিরিয়ড গ্রহণ করবেন শিক্ষার্থীরা।

বিষয়ভিত্তিক ক্লাসের নির্দেশনা

রুটিনের সাধারণ নির্দেশনায় বলা হয়েছে, প্রধান শিক্ষকরা বিদ্যালয়ের সুবিধা অনুযায়ী নির্ধারিত বিষয়ের পিরিয়ডে বরাদ্দকৃত সময় অক্ষুণ্ন রেখে রুটিনে প্রয়োজনীয় পরিবর্তন করতে পারবেন।

  • ৩য়, ৪র্থ ও ৫ম শ্রেণি

    • বাংলা, ইংরেজি ও গণিত: সপ্তাহে ৫ দিন

    • বিজ্ঞান: সপ্তাহে ৪ দিন

    • ধর্ম শিক্ষা ও বাওবি: সপ্তাহে ৩ দিন

    • শিল্পকলা: সপ্তাহে ২ দিন

  • ৪র্থ শ্রেণি: শারীরিক ও মানসিক স্বাস্থ্য শিক্ষা সপ্তাহে ২ দিন

  • ৫ম শ্রেণি: শারীরিক ও মানসিক স্বাস্থ্য শিক্ষা সপ্তাহে ১ দিন

সহশিক্ষাক্রমিক কার্যক্রম ও মূল্যায়ন

  • পঠন ও লিখন দক্ষতা উন্নয়ন: ৩য়–৫ম শ্রেণিতে সপ্তাহে ১ দিন

  • হাতের লেখা, গল্প বলা, কবিতা আবৃত্তি, চিত্রাংকন, কুইক কুইজ, বিজ্ঞান, ইংলিশ স্পিকিং, এসআরএম, কাবিংসহ বিভিন্ন সহশিক্ষাক্রমিক কার্যক্রমের সুযোগ রাখা হয়েছে।

  • নিরাময়মূলক কাজ ও এসআরএম: সপ্তাহে ২ দিন

প্রতিটি প্রান্তিক মূল্যায়নের সময় প্রধান শিক্ষক সুবিধা অনুযায়ী লিখিত, মৌখিক বা ব্যবহারিক মূল্যায়ন পরিচালনা করবেন। যেকোনো মূল্যায়নের উত্তরপত্র ১ বছর সংরক্ষণ করতে হবে। তিন প্রান্তিকের গড় নম্বরই হবে শিক্ষার্থীর চূড়ান্ত ফলাফল

বিশেষ নির্দেশনা

  • গ্রীষ্মকালীন বা শীতকালীন সময়, ভৌগোলিক অবস্থা কিংবা জরুরি পরিস্থিতিতে উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে স্থানীয় পর্যায়ে রুটিন পরিবর্তন করা যাবে।

  • বিষয়ভিত্তিক দক্ষ ও প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকদের মাধ্যমে ১ম–৫ম শ্রেণির পাঠদানকে অগ্রাধিকার দেওয়া হবে।

  • ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী রয়েছে এমন বিদ্যালয়ে ৩য় শ্রেণিতে সংশ্লিষ্ট ভাষায় রচিত পাঠ্যবই অনুযায়ী পাঠদান কার্যক্রম পরিচালনা করতে হবে।

 

প্রাথমিক স্কুলের ১ম ও ২য় শ্রেণির সাপ্তাহিক ক্লাস রুটিন ২০২৬ (১ শিফটের স্কুল) 


সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাপ্তাহিক ক্লাস রুটিন ২০২৬ (শিফট-১, ১ম-২য় শ্রেণি)

২০২৬ শিক্ষাবর্ষের গুরুত্ব

২০২৬ শিক্ষাবর্ষে বিদ্যালয়ের মোট কর্মদিবস ও সাপ্তাহিক রুটিন প্রণয়নে প্রাথমিক শিক্ষা সংশ্লিষ্ট অংশীজনদের মতামতকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

Rate This Article

How would you rate this article?

মাহফুজ রহমান

মাহফুজ রহমান

ডেস্ক সম্পাদক

৫ বছর ধরে সাংবাদিকতা ও লেখালেখি করছেন। তিনি মূলত শিক্ষাবিষয়ক এক্সপার্ট। তিনি লেখাপড়া, চাকরি বা ক্যারিয়ার, বিদেশে উচ্চশিক্ষা, প্রযুক্তি ইত্যাদি বিষয়ে নিয়মিত লেখালেকি ও সংবাদ সম্পাদনা করেন।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.