Friday, June 12, 2026
Live
খবর
Verified
2 min read

কাপাসিয়ার এমপি সালাহউদ্দিন আইউবীকে সংবর্ধনা দিলো শিক্ষকরা

সবুজ আহমেদ
সবুজ আহমেদ গাজীপুর প্রতিনিধি
Published: Updated:
কাপাসিয়ার এমপি সালাহউদ্দিন আইউবীকে সংবর্ধনা দিলো শিক্ষকরা
কাপাসিয়ার এমপি সালাহউদ্দিন আইউবীকে সংবর্ধনা দিলো শিক্ষকরা

গাজীপুর-৪ (কাপাসিয়া) সংসদীয় আসনে নব-নির্বাচিত এমপি সালাহউদ্দিন আইউবীকে উপজেলার সকল পর্যায়ের শিক্ষকদের পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন ও শিক্ষক পরিষদের উদ্যোগে কাপাসিয়া মডেল মসজিদ মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। পাশাপাশি মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভাও অনুষ্ঠিত হয়।

এ সময় সংবর্ধনা অনুষ্ঠানে প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়,কলেজ ও মাদ্রাসার কয়েকশত শিক্ষক উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানে নব-নির্বাচিত সাংসদ সালাহউদ্দিন আইউবীকে প্রাথমিক শিক্ষক পরিষদ, মাধ্যমিক শিক্ষক পরিষদ, মাদরাসা শিক্ষক পরিষদ, কলেজ শিক্ষক পরিষদ, মাধ্যমিক ধর্মীয় শিক্ষক পরিষদ, কাপাসিয়া উপজেলা ওমেন টিচার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সংগঠনের নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছা জানান। এছাড়াও বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন ও কাপাসিয়া উপজেলা এমপিওভুক্ত মাদরাসা প্রধানদের পক্ষ থেকে নব-নির্বাচিত এমপিকে ক্রেস্ট উপহার দেয়া হয়। 

কাপাসিয়া উপজেলা আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি অধ্যক্ষ মুহ. হারুনুর রশিদ মোল্লার সভাপতিত্বে ও মাদরাসা শিক্ষক পরিষদের সাংস্কৃতিক সম্পাদক মাওলানা মামুনুর রশীদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নব-নির্বাচিত এমপি মু. সালাহউদ্দিন আইউবী। 

প্রধান অতিথির বক্তব্যে সালাউদ্দিন আইউবী এমপি শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, শিক্ষকতা একটি মহান ও আদর্শ পেশা। মহানবী হযরত মুহাম্মদ (সা:) নিজেকে একজন শিক্ষক হিসেবে পরিচয় প্রদান করতেন। আপনারা তাঁরই উত্তরসূরী। তিনি শিক্ষা ও শিক্ষা প্রতিষ্ঠানের মানোন্নয়নে শিক্ষকদের যথাযথ ভূমিকা ও দায়িত্ব পালনের আহ্বান জানান।  

তিনি প্রতিষ্ঠান প্রধানদের উদ্দেশ্যে আরো বলেন, আপনাদেরকে দুর্নীতিমুক্ত হয়ে প্রতিষ্ঠান পরিচালনা করতে হবে এবং দল-মতের উর্ধ্বে থেকে শিক্ষানুরাগী ও যোগ্য ব্যক্তিদের নিয়ে প্রতিষ্ঠান পরিচালনা কমিটি গঠন করতে হবে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গাজীপুর জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মো. শেফাউল হক, কাপাসিয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমির মো.ফরহাদ হোসেন মোল্লা, টোক শরীফ মমতাজউদ্দিন আহমেদ ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ মোহাম্মদ তাজউদ্দিন, কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো.মাহমুদুল হক, কামড়া মাশক ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মো: ফাইজুল কবীর সিদ্দিকী, কাপাসিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো: শামসুল ইসলাম, বেগুনহাটি ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মোঃষ: নুরুজ্জামান মোল্লা, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নেতা মোতালিব হোসেন সবুজ, মো: আশরাফুল ইসলাম, মুসলিমা আক্তার সুইটি,মো:নজরুল ইসলাম প্রমুখ।

Rate This Article

How would you rate this article?

সবুজ আহমেদ

সবুজ আহমেদ

গাজীপুর প্রতিনিধি

দীর্ঘদিন ধরে গাজীপুর প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.