Wednesday, July 1, 2026
Live

চীন-রাশিয়া এক্সপোর ১০ম আসরে শুভেচ্ছাবার্তা বিনিময় সি-পুতিনের

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
Published: Updated:
চীন-রাশিয়া এক্সপোর ১০ম আসরে শুভেচ্ছাবার্তা বিনিময় সি-পুতিনের

চীন-রাশিয়া এক্সপোর দশম আসর উপলক্ষে পৃথকভাবে শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

চীনের উত্তর-পূর্বাঞ্চলের হেইলংচিয়াং প্রদেশের রাজধানী হারবিনে শুরু হওয়া দশম চীন–রাশিয়া এক্সপো উপলক্ষে শুভেচ্ছাবার্তা বিনিময় করেন তারা।

রোববার পাঠানো বার্তায় সি চিন পিং উল্লেখ করেন, এ বছর চীন-রাশিয়া কৌশলগত সমন্বয়ভিত্তিক অংশীদারত্ব প্রতিষ্ঠার ৩০তম বার্ষিকী এবং চীন-রাশিয়া প্রতিবেশীসুলভ সম্পর্ক ও বন্ধুত্বপূর্ণ সহযোগিতা চুক্তি স্বাক্ষরের ২৫তম বার্ষিকী।

তিনি বলেন, দুই দেশের যৌথ প্রচেষ্টায় বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা ধারাবাহিকভাবে গভীর ও সুসংহত হয়েছে এবং উল্লেখযোগ্য ফলাফল অর্জিত হয়েছে।

তিনি আশা প্রকাশ করেন, এবারের এক্সপোকে কেন্দ্র করে দুই দেশের বিভিন্ন খাতের প্রতিনিধিরা ভৌগোলিক নৈকট্য ও পারস্পরিক পরিপূরক সুবিধাকে কাজে লাগিয়ে সর্বাত্মক বাস্তব সহযোগিতা আরও জোরদার করবে। এর মাধ্যমে দুই দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন ত্বরান্বিত হবে। একই সঙ্গে নতুন যুগে চীন-রাশিয়া সমন্বিত কৌশলগত অংশীদারত্বের স্থিতিশীল ও দীর্ঘমেয়াদি উন্নয়নে অবদান রাখবে বলেও তিনি উল্লেখ করেন।

অন্যদিকে শুভেচ্ছাবার্তায় পুতিন বলেন, চীন-রাশিয়া এক্সপো এখন দুই দেশের মধ্যে সবচেয়ে বড় প্রদর্শনীমূলক আয়োজন, যা দ্বিপক্ষীয় গভীর সংলাপের একটি গুরুত্বপূর্ণ প্লাটফর্ম।

ফয়সল/হাশিম

তথ্য ও ছবি: চায়না ডেইলি।

Rate This Article

How would you rate this article?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Our Editorial Standards

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.