Saturday, November 28, 2026
Live
নির্বাচিত খবর
Verified
৩ মিনিটে পড়া যাবে

ভূমি উন্নয়ন কর পরিশোধের নিয়ম

মাহফুজ রহমান
মাহফুজ রহমান ডেস্ক সম্পাদক
প্রকাশ: আপডেট: ★ 3.5 (2)
ভূমি উন্নয়ন কর পরিশোধের নিয়ম

অনলাইনে ভূমি উন্নয়ন কর (Land development tax) পরিশোধ করুন যে কোন সময় দেশের যে কোনো প্রান্ত থেকে। নিচের লিংকে ভিজিট করে অনলাইনে নিবন্ধন এবং ভূমি উন্নয়ন কর প্রদান করতে পারবেন। তাছাড়া এনআইডি নম্বর, জন্ম তারিখ ও খতিয়ানের তথ্য প্রদান করে যে কোনও ইউনিয়ন ডিজিটাল সেন্টারের মাধ্যমে নিবন্ধন ও ভূমি উন্নয়ন কর প্রদান করার সুবিধা চালু করা হয়েছে।  

 

গুরুত্বপূর্ণ সেবা ও লিংক

 

অনলাইনে ভূমি কর পরিশোধ করবেন যেভাবে

ভূমি উন্নয়ন কর ওয়েবসাইটে গিয়ে এনআইডি মোবাইল নম্বর, এনআইডি, নাম ঠিকানা তথ্য দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করে আপনি পর্চার কপি আপলোড করলেই হোল্ডিং নম্বর এন্ট্রি দিয়ে দিবে ভূমি অফিস। অতপর আপনি হোল্ডিং নম্বর ব্যবহার করে অনলাইনে মোবাইল ব্যাংকিং ব্যবহার করেই ভূমি কর পরিশোধ করতে পারবেন।

ভূমি মালিকগণের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সরকার ঘোষিত ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে ভূমি সেবা গ্রহিতাদেরকে স্বল্প ব্যয়ে, স্বল্প সময় ও সহজ সেবা প্রদানের জন্য সমগ্র বাংলাদেশে ভূমি উন্নয়ন কর ডিজিটাল সফটওয়্যার ব্যবস্থাপনা তৈরী করা হয়েছে। উক্ত সফটওয়্যারে মালিকানাধীন জমির হোল্ডিং রেজিস্ট্রেশনের কার্যক্রম চলছে। এ লক্ষ্যে আপনাকে-
এছাড়া আপনি নিজে জমির মালিকনা সংক্রান্ত তথ্য দিয়ে নিন্মোক্ত উপায় রেজিস্ট্রেশন করতে পারবেন। পদ্ধতিগুলো হলো-(১) অনলাইন পোর্টাল-এ ঢুকে NID ও মোবাইল ফোন নম্বর এবং জন্ম তারিখ এন্ট্রি করার মাধ্যমে:(২) কল সেন্টার নম্বর ১৬১২২ অথবা ৩৩৩ এ ফোন করে NID নম্বর, জন্ম তারিখ এবং জমির তথ্য প্রদান করার মাধ্যমে;(৩) NID ব্যবহার করে যেকোন ইউনিয়ন ডিজিটাল সেন্টার (UDC) এর মাধ্যমে।  

 

সফটওয়্যারে মালিকানাধীন জমির হোল্ডিং রেজিস্ট্রেশনের প্রক্রিয়ার কাগজপত্রাদি ২০২৩

  • রেকর্ড/খারিজ খতিয়ানের কপি।
  •  পূর্ববর্তী দাখিলার কপি।
  • পাসপোর্ট সাইজের ছবি ০১ কপি।
  • জাতীয় পরিচয় পত্রের ফটোকপি।
  • সচল মোবাইল নম্বর
 

কিভাবে আপনি ভূমি কর পরিশোধ করবেন?

হোল্ডিং রেজিষ্ট্রেশনের কাজ চলমান রয়েছে। গত ১ জুলাই, ২০২১ খ্রিঃ তারিখ হতে জমির খাজনা অনলাইনে গ্রহণ করা হচ্ছে। সরকার নির্ধারিত সময়ের মধ্যে রেজিষ্ট্রেশন না করলে পরবর্তীতে আপনার জমির খাজনা আদায় করে জমির মালিকানা প্রমাণ করা নিয়ে জটিলতা তৈরি হবে। বর্ণিত কাগজপত্র দিয়ে নিজে অথবা সংশ্লিষ্ট অফিসে গিয়ে জমির মালিকানা প্রতিষ্ঠার জন্য কোন ‘ফি’ ছাড়াই দ্রুত রেজিস্ট্রেশন সম্পন্ন করুন।
 
 

 

লেখাটি রেটিং দিন

3.5
out of 5
★★★⯨☆
2 ratings

লেখাটি আপনার কেমন লেগেছে?

মাহফুজ রহমান

মাহফুজ রহমান

ডেস্ক সম্পাদক

৫ বছর ধরে সাংবাদিকতা ও লেখালেখি করছেন। তিনি মূলত শিক্ষাবিষয়ক এক্সপার্ট। তিনি লেখাপড়া, চাকরি বা ক্যারিয়ার, বিদেশে উচ্চশিক্ষা, প্রযুক্তি ইত্যাদি বিষয়ে নিয়মিত লেখালেখি ও সংবাদ সম্পাদনা করেন।

Featured Products

View All

আমাদের সম্পাদকীয় নীতি

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.