Friday, November 20, 2026
Live
খবর
Verified
২ মিনিটে পড়া যাবে

প্রথম আলো হ্যাক, জরুরি সতর্কতা হ্যাকারের

মাহফুজ রহমান
মাহফুজ রহমান ডেস্ক সম্পাদক
প্রকাশ: আপডেট:
প্রথম আলো হ্যাক, জরুরি সতর্কতা হ্যাকারের
প্রথম আলো হ্যাক করেছে অজ্ঞাত হ্যাকাররা। ৯ সেপ্টেম্বর ২০২৪ ভোরে প্রথম আলো হ্যাক হওয়ার বিষয়টি চোখে পড়েছে পাঠকদের। শীর্ষ স্থানীয় গণমাধ্যমটির ওয়েবসাইটে প্রবেশ করলে "প্রথম আলোর প্রতি জরুরি সতর্কতা" শীর্ষক একটি পিনড পোস্ট দেখা যায়। বার্তাটি হ্যাকারের। তবে সকাল ১১টা ২০ মিনিটের দিকে সেই বার্তাটি আর দেখা যায়নি। ধারনা করা হচ্ছে, প্রথম আলো কর্তৃপক্ষ তাদের ওয়েবসাইট নিয়ন্ত্রণ নিয়ে সেই বার্তাটি সরিয়ে ফেলেছে।   এই বার্তায় হ্যাকার প্রথম আলোর ওয়েবসাইটের কারিগরি নিরাপত্তা ক্রুটির বিষয়টি অবহিত করে কর্তৃপক্ষকে। সেই বার্তাটি এখানে তুলে ধরা হলো-   "প্রিয় মতিউর রহমান স্যার এবং প্রথম আলোর কর্মীবৃন্দ, আমি প্রথমেই এই বিষয় পরিষ্কার করতে চাই যে আমি আপনাদের শত্রু নই বা দেশের সর্বাধিক পঠিত ও সবচেয়ে বিশ্বাসযোগ্য বাংলা সংবাদপত্র প্রথম আলোর কোনো সম্পদের ক্ষতি করার কোনো উদ্দেশ্য আমার নেই। কিন্তু অনলাইন মাধ্যমে সংবাদ প্রচারের জন্য আপনাদের ওয়েবসাইটের ব্যবহৃত কুইনটাইপ টেকনলজিকস ইন্ডিয়া লিমিটেডের তৈরি কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম (সিএমএস)-এ গুরুত্বপূর্ণ নিরাপত্তা ত্রুটি রয়েছে। যা ব্যবহার করে অসৎ উদ্দেশ্যপ্রণোদিত কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান প্রথম আলোর পূর্বপ্রকাশিত কোন সংবাদ বা তথ্য পরিবর্তন, পরিমার্জন বা নতুন কোন মিথ্যা তথ্য সংবাদ আকারে প্রকাশ করে প্রথম আলোর বিশ্বাসযোগ্যতা ব্যবহার করে সাধারণ মানুষের মধ্যে গুজব ছড়াতে পারে। তাই আপনাদের সতর্ক করতে আমি এ বার্তাটি প্রকাশ করছি। আপনাদের প্রযুক্তি বিভাগ ও নির্বাহী কর্মকর্তাদের সামনে আমি সকল নিরাপত্তা ত্রুটি সম্পর্কে বিস্তারিত তুলে ধরতে ইচ্ছুক এবং যুক্ত প্রচেষ্ঠায় দ্রুত সময়ের মধ্যে তা সংশোধন করতে আগ্রহী। আমার সাথে যোগাযোগের জন্য ই-মেইল করার অনুরোধ করা হলো। ইতি, প্রথম আলোর একজন শুভাকাঙ্ক্ষী"  

প্রথম আলো হ্যাক হয়নি দাবি কর্তৃপক্ষের

প্রথম আলো কর্তৃপক্ষ বলছে, এটাকে হ্যাকড বলা যাবে না। শুধুমাত্র প্রথম আলোর অনলাইন ভার্সনের একটা পার্ট এক্সেস নিয়েছে। প্রথম আলোর অনলাইন ইনচার্জ গণমাধ্যমকে জানান, অনলাইনের এক্সেসটা আমাদের কাছে পুরোটাই আছে। এক্সেসের একটা পার্টে ওরা (হ্যাকড চেষ্টাকারী) এক্সেস নিয়েছে। এটা নিয়ে ওদের সঙ্গে কথা বলছি। এটা হ্যাকড হয়নি। মানে একটা এক্সেস তারা নিয়েছে, এটারই আনুষ্ঠানিক বক্তব্যটা আমরা পরে দেব।

লেখাটি রেটিং দিন

লেখাটি আপনার কেমন লেগেছে?

মাহফুজ রহমান

মাহফুজ রহমান

ডেস্ক সম্পাদক

৫ বছর ধরে সাংবাদিকতা ও লেখালেখি করছেন। তিনি মূলত শিক্ষাবিষয়ক এক্সপার্ট। তিনি লেখাপড়া, চাকরি বা ক্যারিয়ার, বিদেশে উচ্চশিক্ষা, প্রযুক্তি ইত্যাদি বিষয়ে নিয়মিত লেখালেখি ও সংবাদ সম্পাদনা করেন।

Featured Products

View All

আমাদের সম্পাদকীয় নীতি

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.