Tuesday, November 10, 2026
Live
বিশ্ব
Verified
১ মিনিটে পড়া যাবে

অপটিক্যাল কমিউনিকেশন গবেষণায় বড় অগ্রগতি চীনে

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
প্রকাশ: আপডেট:
অপটিক্যাল কমিউনিকেশন গবেষণায় বড় অগ্রগতি চীনে
ফেব্রুয়ারি ২০, সিএমজি বাংলা ডেস্ক: অপটিক্যাল কমিউনিকেশন ও ৬জি ওয়্যারলেস প্রযুক্তিতে বড় অগ্রগতি অর্জন করেছেন চীনা গবেষকরা। ফাইবার-ওয়্যারলেস সংযোগ ব্যবস্থার মধ্যে ক্রস-নেটওয়ার্ক সমন্বয় নিশ্চিত করে এ খাতে এখন বিশ্বের সেরা অবস্থানে পৌঁছেছে চীন। চীনের তৈরি ফাইবার-ওয়্যারলেস যোগাযোগ ব্যবস্থা তথ্য সঞ্চালনে নতুন রেকর্ড গড়েছে। পিকিং বিশ্ববিদ্যালয়, পেংছেং ল্যাবরেটরি, শাংহাইটেক বিশ্ববিদ্যালয় এবং ন্যাশনাল অপ্টোইলেকট্রনিক ইনোভেশন সেন্টারের যৌথ গবেষক দল ইন্টিগ্রেটেড ফটোনিক্স পদ্ধতি ব্যবহার করে ২৫০ গিগাহার্জের বেশি ব্যান্ডউইথের আল্ট্রা-ওয়াইডব্যান্ড ফটোনিক ডিভাইস তৈরি করেছে। এ ৫১২ গিগাবিট প্রতি সেকেন্ড এবং ওয়্যারলেস কমিউনিকেশনে ৪০০ গিগাবিট প্রতি সেকেন্ডের একক চ্যানেল তথ্য সঞ্চালন সক্ষমতা অর্জিত হয়েছে। গবেষণার মূল লেখক ওয়াং সিংচুন বলেন, ‘এই সিস্টেম ৬জি বেস স্টেশন এবং ওয়্যারলেস ডেটা সেন্টারে ব্যবহারিক প্রয়োগের শক্তিশালী সম্ভাবনা দেখিয়েছে এবং পরবর্তী প্রজন্মের আল্ট্রা-ব্রডব্যান্ড ফাইবার-ওয়্যারলেস নেটওয়ার্কের ভিত্তি তৈরি করবে।’ ফয়সল/জেনিফার তথ্য ও ছবি: সিজিটিএন

লেখাটি রেটিং দিন

লেখাটি আপনার কেমন লেগেছে?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

আমাদের সম্পাদকীয় নীতি

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.