Wednesday, November 11, 2026
Live
বিশ্ব
Verified
১ মিনিটে পড়া যাবে

আন্তর্জাতিক নারী দিবসের প্রাক্কালে আদর্শ নারীদের সম্মাননা দিল চীন

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
প্রকাশ: আপডেট:
আন্তর্জাতিক নারী দিবসের প্রাক্কালে আদর্শ নারীদের সম্মাননা দিল চীন

আন্তর্জাতিক নারী দিবসকে সামনে রেখে বেইজিংয়ে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে সফল ও আদর্শ নারীদের বিশেষ সম্মাননা জানিয়েছে চীন। সোমবার নিখিল চীন নারী সমিতি আয়োজিত এ অনুষ্ঠানে দেশটির বিভিন্ন প্রান্ত থেকে আসা ৬০৭ জন নারী এবং ৪০০টি নারী দলকে তাদের অসাধারণ কাজের স্বীকৃতি দেওয়া হয়।

এ ছাড়া নারীদের নেতৃত্বে পরিচালিত ৬০০টি কর্মস্থলকেও সম্মাননা দেওয়া হয়েছে। চীনের স্টেট কাউন্সিলর এবং ফেডারেশনের সভাপতি শেন ইছিন অনুষ্ঠানে উপস্থিত থেকে বিজয়ীদের অভিনন্দন জানান। তিনি দেশের সকল স্তরের নারীদের আগামী দিনের উন্নয়নে আরও সক্রিয়ভাবে কাজ করার আহ্বান জানান। বিশেষ করে ২০২৬ থেকে ২০৩০ সাল পর্যন্ত চীনের যে ১৫তম পঞ্চবার্ষিক পরিকল্পনা রয়েছে, তা সফল করতে নারীদের ভূমিকার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে শেন ইছিন আরও বলেন যে, চীনের নারীদের শুধু দেশের উন্নয়নেই নয়, বরং আন্তর্জাতিক অঙ্গনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। বিশ্বজুড়ে নারী উন্নয়ন ও সভ্যতার অগ্রগতিতে চীনা নারীদের জ্ঞান ও প্রজ্ঞা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান। 

নাহার/হাশিম তথ্য ও ছবি-সিনহুয়া

লেখাটি রেটিং দিন

লেখাটি আপনার কেমন লেগেছে?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

আমাদের সম্পাদকীয় নীতি

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.