Tuesday, November 10, 2026
Live
বিশ্ব
Verified
২ মিনিটে পড়া যাবে

ইতালির বাজারে চীনা প্রযুক্তি পণ্যের জয়জয়কার

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
প্রকাশ: আপডেট:
ইতালির বাজারে চীনা প্রযুক্তি পণ্যের জয়জয়কার
ফেব্রুয়ারি ২২, সিএমজি বাংলা ডেস্ক: ইতালির বাজারে চীনা প্রযুক্তি পণ্য দ্রুতই নিজেদের অবস্থান শক্ত করে নিচ্ছে। চীনা পণ্যগুলোর সম্পূর্ণ ইকোসিস্টেম এখন স্থানীয় গ্রাহকদের কাছে পৌঁছাচ্ছে, যা দেশটির ইলেকট্রনিক্স বাজারের চিত্র বদলে দিচ্ছে। মিলানের একটি বড় ইলেকট্টনিক্স রিটেল স্টোরে, বেশ কয়েকটি চীনা ব্রান্ডের স্মার্ট ফোনগুলো গুরুত্বপূর্ণ জায়গা দখল করে রেখেছে। ক্রেতারাও এই ফোনগুলো নিয়ে সন্তুষ্ট। একজন ক্রেতা জানান, ‘আমি এই ফোন ব্যাবকহারের আগেও চীনা শাওমি ব্রান্ড ব্যবহার করতাম। আমার ভাইও অন্য একটি চীনা ব্রান্ডের ফোন ব্যবহার করে। আমি এমন অনেককেই চিনি যারা চীনা ব্র্যান্ডের ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করেন। আমি বিশেষ করে এগুলোর ক্যামেরা পছন্দ করি—এটি সত্যিই দারুণ, আর ফোনের পেছনের রঙগুলোও চমৎকার। চীনা ব্র্যান্ডগুলো ইদানীং অনেক উন্নতি করেছে এবং দেশের বাইরেও বেশ পরিচিতি পেয়েছে।’ কেবল স্মার্টফোন রপ্তানির মধ্যেই সীমাবদ্ধ না থেকে, চীনা ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলো এখন দৈনন্দিন জীবনের প্রায় সব ধরণের ইলেকট্রনিক পণ্য তৈরি করছে। শাওমির বিক্রয় প্রতিনিধি পাওলো মার্কন জানান, স্মার্টফোনের ক্ষেত্রে গত বছরের তুলনায় তাদের রাজস্ব আয় বেড়েছে প্রায় ১৯ শতাংশ। এছাড়া পরিধানযোগ্য প্রযুক্তি খাতে ২৮ শতাংশ, ইলেকট্রিক স্কুটার খাতে ১৭ শতাংশ এবং টিভির ক্ষেত্রে প্রায় ৩০ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। ইতালির সামগ্রিক বাজার না বাড়লেও তারা প্রতিটি ক্ষেত্রেই প্রবৃদ্ধি অর্জন করেছে, যা চীনা ব্রান্ডেরই সক্ষমতা ও শক্তির প্রমাণ দেয় বলে জানান তিনি। একটি চীনা টেক ব্র্যান্ডের ইতালি শাখার মার্কেটিং ডিরেক্টর আন্দ্রেয়া ক্রোচিয়ানি বলেন, ‘’গত কয়েক বছরে অনেক কিছু বদলে গেছে। বিশেষ করে চীনা ব্র্যান্ডগুলো সম্পর্কে মানুষের ধারণা আমূল পরিবর্তিত হয়েছে। এখন 'মেড ইন চায়না' মানেই হলো উদ্ভাবন আর উচ্চ গুণমান। ‘’ রাসেল/আজাদ তথ্য ও ছবি: সিসিটিভি

লেখাটি রেটিং দিন

লেখাটি আপনার কেমন লেগেছে?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

আমাদের সম্পাদকীয় নীতি

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.