Tuesday, November 10, 2026
Live
বিশ্ব
Verified
১ মিনিটে পড়া যাবে

কক্ষপথে টিকে থাকার কৌশল জানালেন শেনচৌ-২০ নভোচারীরা

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
প্রকাশ: আপডেট:
কক্ষপথে টিকে থাকার কৌশল জানালেন শেনচৌ-২০ নভোচারীরা
ফেব্রুয়ারি ১৮, সিএমজি বাংলা ডেস্ক: জরুরি পরিস্থিতিতে শেনচৌ-২০ মহাকাশ অভিযানের অভিজ্ঞতা প্রকাশ করেছেন চীনের মহাকাশচারীরা। নভেম্বরে মহাকাশ ধ্বংসাবশেষের ধাক্কায় নভোযানের ভিউপোর্টে ফাটল দেখা দিলে প্রত্যাবর্তন পরিকল্পনা স্থগিত হওয়ার পর তারা কীভাবে স্টেশনে থাকা ইঁদুরগুলোর যত্ন নিয়েছিলেন, সেই ঘটনাও সামনে এসেছে। শেনচৌ-২০ মিশনের তিন মহাকাশচারী—ছেন তোং, ছেন চোংরুই এবং ওয়াং চিয়ে সংক্ষিপ্ত হস্তান্তর পর্ব শেষে তাদের সঙ্গে পৃথিবীতে ফেরার কথা ছিল। কিন্তু ধ্বংসাবশেষের ঘটনায় জরুরি পরিকল্পনা কার্যকর হওয়ায় অবস্থান দীর্ঘায়িত হয়। মিশন কমান্ডার ছেন তোং রাষ্ট্রায়ত্ত সম্প্রচার মাধ্যম চায়না সেন্ট্রাল টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, মহাকাশে ইঁদুরগুলোর দ্রুত অভিযোজন দেখে তারা বিস্মিত হয়েছিলেন। পরিকল্পনা অনুযায়ী ইঁদুরগুলোর থাকার কথা ছিল পাঁচ দিন। কিন্তু বিলম্বের কারণে সময়টা বেড়ে দাঁড়ায় ১৪ দিনে। এতে খাবারের সংকট দেখা দেয়। তখন মহাকাশচারীরা পানি ও ঘন সয়া দুধ ইনজেকশনের মাধ্যমে ইঁদুরগুলোকে খাওয়ান। ১৪ নভেম্বর শেনচৌ-২০ ক্রু ও চারটি ইঁদুর পৃথিবীতে ফিরে আসে। পরে একটি স্ত্রী ইঁদুর পৃথিবীতে ৯টি বাচ্চাও প্রসব করে। জেনিফার/ফয়সল তথ্য ও ছবি: সিসিটিভি

লেখাটি রেটিং দিন

লেখাটি আপনার কেমন লেগেছে?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

আমাদের সম্পাদকীয় নীতি

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.