Tuesday, November 10, 2026
Live
বিশ্ব
Verified
১ মিনিটে পড়া যাবে

চীনের বিরুদ্ধে ডাব্লিউটিও প্যানেল গঠনে ইইউর সিদ্ধান্তে বেইজিংয়ের দুঃখ প্রকাশ

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
প্রকাশ: আপডেট:
চীনের বিরুদ্ধে ডাব্লিউটিও প্যানেল গঠনে ইইউর সিদ্ধান্তে বেইজিংয়ের দুঃখ প্রকাশ
ফেব্রুয়ারি ১৩, সিএমজি বাংলা ডেস্ক: প্রযুক্তিগত মান পূরণে জরুরি পেটেন্ট (এসইপি) সংক্রান্ত বিষয়ে চীনের আদালতের রায় নিয়ে বিরোধ তৈরি হওয়ায় দুঃখ প্রকাশ করেছে চীন। বিষয়টি নিয়ে বিশ্ব বাণিজ্য সংস্থায় বিরোধ নিষ্পত্তি প্যানেল গঠনের অনুরোধ জানায় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। বৃহস্পতিবার চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের চুক্তি ও আইন বিভাগের এক কর্মকর্তা জানান, ডাব্লিউটিওর বিরোধ নিষ্পত্তি পদ্ধতি অনুযায়ী অনুরোধটি যথাযথভাবে পরিচালনা করা হবে এবং চীন দৃঢ়ভাবে তার বৈধ অধিকার ও স্বার্থ রক্ষা করবে। ১২ ফেব্রুয়ারি ইইউ ঘোষণা করে, এসইপি লাইসেন্সিং মামলা সম্পর্কিত বিচারিক রায় নিয়ে চীনের সঙ্গে চলমান বিরোধের পরিপ্রেক্ষিতে তারা ডাব্লিউটিও প্যানেল প্রতিষ্ঠার আনুষ্ঠানিক অনুরোধ জানাবে। ইইউ আরও বলে, চীন সবসময় মেধাস্বত্ত অধিকার (আইপিআর) সুরক্ষাকে বিশেষ গুরুত্ব দিয়ে এসেছে। ডাব্লিউটিও-এর নিয়ম এবং সংস্থায় যোগদানের প্রতিশ্রুতি কঠোরভাবে মেনে চলার মাধ্যমে দেশটি ধারাবাহিকভাবে তার আইপিআর আইনের উন্নতি করেছে, যার দৃশ্যমান ইতিবাচক ফলাফল অর্জিত হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। জেনিফার/ফয়সল তথ্য ও ছবি: সিসিটিভি

লেখাটি রেটিং দিন

লেখাটি আপনার কেমন লেগেছে?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

আমাদের সম্পাদকীয় নীতি

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.