ফেব্রুয়ারি ১৬, সিএমজি বাংলা ডেস্ক: চীনের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে ভূমিকা বাড়ছে সিনেমার। আর উৎসবকে ঘিরে ভিড় লেগে থাকে হলগুলোয়, চাঙ্গা হতে থাকে বক্স অফিস। সেই ধারায় গতি আনতে ‘ফিল্ম-প্লাস’ ভোগব্যবস্থার আওতায় ১৬টি পাইলট শহরের তালিকা প্রকাশ করেছে চীন। লক্ষ্য হলো সিনেমা হলে দর্শক বাড়ানো, সিনেমা-কেন্দ্রিক অর্থনীতির নতুন মডেল গড়ে তোলা এবং চলচ্চিত্রভিত্তিক পণ্যের বাজার বাড়ানো।
পাইলট শহরগুলোর একটি চিয়াংসু প্রদেশের উসি। আসন্ন বসন্ত উৎসবকে সামনে রেখে বিশেষ প্রচারাভিযান চালু হয়েছে সেখানে। ১৭ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া উৎসব উপলক্ষে শহরটি ১ কোটি ২০ লাখ ইউয়ানের সিনেমা ভাউচার চালু করেছে। এ ছাড়া খাবার ডেলিভারি, রেস্তোরাঁ, হোটেল ও পরিবহন খাতের জন্য অতিরিক্ত ৮০ লাখ ইউয়ানের ‘ফিল্ম-প্লাস’ ভর্তুকি সুবিধা দিচ্ছে।
শানতোং প্রদেশের ছিংতাও শহর তাদের বৃহৎ চলচ্চিত্র ও টেলিভিশন প্রযোজনা কেন্দ্র ওরিয়েন্টাল মুভি মেট্রোপলিস-কে কাজে লাগিয়ে একাধিক বড় প্রযোজনা আকর্ষণ করেছে। এর মধ্যে রয়েছে দ্য ওয়ান্ডারিং আর্থ এবং ক্রিয়েশন অফ দ্য গডস সিরিজ। এসব চলচ্চিত্রের শুটিং লোকেশনে দর্শনার্থীদের আগমন বাড়ায় স্থানীয় পর্যটন খাতে পড়েছে ইতিবাচক প্রভাব।
ঐশী/ফয়সল
তথ্য ও ছবি: সিসিটিভি
চীনের ১৬টি শহরে পরীক্ষামূলক ‘ফিল্ম-প্লাস’
যুক্ত থাকুন:
Featured Products
View All
25% OFF
Motorcycle front number plate (Stainless steel bike front number plate)
৳ 450 ৳ 600
বিস্তারিত দেখুন
16% OFF
OSEL LED Mosquito & Fly Trap 6W (Model: HL-006W)
৳ 1,350 ৳ 1,600
বিস্তারিত দেখুন
10% OFF
ARISTON Infrared Cooker
৳ 3,600 ৳ 4,000
বিস্তারিত দেখুন
13% OFF
One star os 4000 Mini Rechargeable Desk Fan
৳ 1,400 ৳ 1,600
বিস্তারিত দেখুন
আমাদের সম্পাদকীয় নীতি
We are committed to accurate, well-researched, and trustworthy journalism.
Fact-Checked
Every claim is verified by our editorial team before publication.
Expert Review
Content reviewed by subject matter experts for accuracy.
Regularly Updated
We update content to reflect the latest developments.
Unbiased Coverage
We present balanced perspectives and multiple viewpoints.