Tuesday, November 10, 2026
Live
বিশ্ব
Verified
১ মিনিটে পড়া যাবে

চীন আয়োজন করবে ৩৩তম এপেক সম্মেলন

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
প্রকাশ: আপডেট:
চীন আয়োজন করবে ৩৩তম এপেক সম্মেলন
২০২৬ সালে চীন আয়োজন করবে ৩৩তম এপেক অর্থনৈতিক নেতাদের সম্মেলন। চীনের উপ-পররাষ্ট্রমন্ত্রী মা চাওসু সিনহুয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা জানান। চীনের উপ-পররাষ্ট্রমন্ত্রী মা চাওসু সাক্ষাৎকারে বলেছেন, ২০২৬ সালকে ‘এপেক চীন বর্ষ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এ সম্মেলনের প্রতিপাদ্য হবে ‘একসঙ্গে সমৃদ্ধির জন্য একটি এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় সম্প্রদায় গড়ে তোলা’। মা চাওসু বলেন, বর্তমান বিশ্ব বাণিজ্য ও নিরাপত্তার চ্যালেঞ্জে রয়েছে। এমন সময় এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সহযোগিতা বাড়ানো খুবই গুরুত্বপূর্ণ। চীনের এই সম্মেলন আয়োজনের মাধ্যমে আঞ্চলিক ও বৈশ্বিক অর্থনীতিতে স্থিতিশীলতা আনা সম্ভব হবে। এপেক সিনিয়র অফিসিয়ালস মিটিং-এর সভাপতি ছেন সু জানান, চীন এবার তৃতীয়বারের মতো এপেক সম্মেলন করছে। এর আগে ২০০১ ও ২০১৪ সালে আয়োজিত সম্মেলনগুলো গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছিল। চীনে সারা বছর প্রায় ৩০০টি সভা ও কার্যক্রম হবে। প্রথম সভা ১–১০ ফেব্রুয়ারি কুয়াংচৌতে, পরবর্তী সভা মে মাসে শাংহাই এবং আগস্টে তালিয়ানে অনুষ্ঠিত হবে। সূত্র: সিএমজি

লেখাটি রেটিং দিন

লেখাটি আপনার কেমন লেগেছে?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

আমাদের সম্পাদকীয় নীতি

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.