Tuesday, November 10, 2026
Live
বিশ্ব
Verified
১ মিনিটে পড়া যাবে

জাতিসংঘের এআই সায়েন্টিফিক প্যানেলে চীনের দুই বিজ্ঞানী

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
প্রকাশ: আপডেট:
জাতিসংঘের এআই সায়েন্টিফিক প্যানেলে চীনের দুই বিজ্ঞানী
ফেব্রুয়ারি ১৩, সিএমজি বাংলা ডেস্ক: বৃহস্পতিবার কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ক স্বাধীন আন্তর্জাতিক বৈজ্ঞানিক প্যানেলে ৪০ সদস্য নিয়োগ দিয়েছে জাতিসংঘ। নির্বাচিতদের মধ্যে আছেন দুই চীনা বিজ্ঞানী। একজন শাংহাই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রিসার্চ ইনস্টিটিউটের প্রেসিডেন্ট সোং হাইথাও, আরেকজন চাইনিজ একাডেমি অব ইঞ্জিনিয়ারিংয়ের একাডেমিশিয়ান ও আলিবাবা ক্লাউডের প্রতিষ্ঠাতা ওয়াং চিয়েন। সোং হাইথাও শাংহাইয়ের প্রথম নতুনধারার এআই গবেষণার অন্যতম নেতৃত্বদানকারী ব্যক্তিত্ব। তিনি ইন্টারন্যাশনাল এক্সিবিশন অব ইনভেনশনস জেনেভায় স্বর্ণপদক লাভ করেছেন। ওয়াংয়ের গবেষণা মূলত ক্লাউড কম্পিউটিং প্রযুক্তি ও শিল্পক্ষেত্রে এর প্রয়োগকে কেন্দ্র করে। এক বিবৃতিতে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেন, এই নিয়োগ ‘এআই বিষয়ে বৈশ্বিক বৈজ্ঞানিক বোঝাপড়ার ভিত্তি নির্মাণে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।’ বিবৃতি অনুযায়ী, আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়ন, জাতিসংঘের ডিজিটাল ও উদীয়মান প্রযুক্তি বিষয়ক দপ্তর এবং ইউনেস্কোর তত্ত্বাবধানে স্বাধীন পর্যালোচনা প্রক্রিয়ার মাধ্যমে ২ হাজার ৬০০-এর বেশি প্রার্থীর মধ্য থেকে সদস্যদের নির্বাচন করা হয়। নবগঠিত এই প্যানেল জাতিসংঘের কাঠামোর ভেতরে কাজ করবে। গুতেরেস জানান, প্যানেলটি এআইয়ের সুযোগ, ঝুঁকি ও প্রভাব বিষয়ে স্বাধীন ও নিরপেক্ষ মূল্যায়ন দেবে এবং এআই শাসনব্যবস্থা নিয়ে বৈশ্বিক সংলাপে অবদান রাখবে। ফয়সল/জেনিফার তথ্য ও ছবি: সিজিটিএন

লেখাটি রেটিং দিন

লেখাটি আপনার কেমন লেগেছে?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

আমাদের সম্পাদকীয় নীতি

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.