Tuesday, November 10, 2026
Live
বিশ্ব
Verified
১ মিনিটে পড়া যাবে

জাতিসংঘ সদর দপ্তরে চীনা রোবটের অভিষেক

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
প্রকাশ: আপডেট:
জাতিসংঘ সদর দপ্তরে চীনা রোবটের অভিষেক
ফেব্রুয়ারি ১১, সিএমজি বাংলা ডেস্ক: ঐতিহ্য ও আধুনিক প্রযুক্তির এক অনন্য মেলবন্ধনে নিউইয়র্কের জাতিসংঘ সদর দপ্তরে উদযাপিত হলো চীনা নববর্ষ বা বসন্ত উৎসব। সম্প্রতি জাতিসংঘে নিযুক্ত চীনা মিশনের আয়োজনে এই বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রথমবারের মতো অংশ নেয় চীনা রোবট। 'জাতিসংঘের সাথে ক্ষিপ্র গতিতে এগিয়ে চলা' প্রতিপাদ্য নিয়ে আয়োজিত এই অনুষ্ঠানে চীনের উদ্ভাবনী শক্তি ও সাংস্কৃতিক ঐতিহ্যের এক অসাধারণ প্রদর্শনী দেখা যায়। এতে জাতিসংঘের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ১২০টিরও বেশি দেশের কূটনীতিকসহ প্রায় ৬০০ অতিথি উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে জাতিসংঘে চীনের স্থায়ী প্রতিনিধি ফু ছোং বলেন, ‘ঘোড়া হলো সাহস, ঐক্য এবং অধ্যাবসায়ের প্রতীক। এই প্রাণীর প্রাণশক্তি থেকে অনুপ্রাণিত হয়ে চীন বিশ্বের সকল দেশের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে প্রস্তুত।’ তিনি আরও বলেন, চীন জাতিসংঘের আদর্শকে সমর্থন, বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা এবং মানবজাতির জন্য একটি অভিন্ন ভবিষ্যতের সমাজ গড়ে তুলতে অঙ্গীকারবদ্ধ। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস অনুষ্ঠানে উপস্থিত থেকে বহুপাক্ষিকতাবাদ এবং বৈশ্বিক সংহতির প্রতি চীনের দৃঢ় সমর্থনের জন্য ধন্যবাদ জানান। তিনি আশা প্রকাশ করেন, ঘোড়ার উদ্দীপনা ও শক্তি বিশ্বের প্রতিটি মানুষের জীবনে সুস্বাস্থ্য, সুখ এবং সমৃদ্ধি বয়ে আনবে। শুভ/ফয়সল তথ্য ও ছবি: সিজিটিএন

লেখাটি রেটিং দিন

লেখাটি আপনার কেমন লেগেছে?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

আমাদের সম্পাদকীয় নীতি

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.