Wednesday, November 11, 2026
Live
বিশ্ব
Verified
১ মিনিটে পড়া যাবে

ঢাকা বিশ্ববিদ্যালয়ে চীনা ক্যালিগ্রাফির বিশেষ প্রদর্শনী

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
প্রকাশ: আপডেট:
ঢাকা বিশ্ববিদ্যালয়ে চীনা ক্যালিগ্রাফির বিশেষ প্রদর্শনী

বাংলাদেশে চীনা সংস্কৃতি ও ঐতিহ্যকে আরও ঘনিষ্ঠভাবে তুলে ধরতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজন করা হয়েছে চীনা ক্যালিগ্রাফির বিশেষ এক প্রদর্শনী। বৃহস্পতিবার দুপুরে 'ল্যান্টিং চাইনিজ ক্যালিগ্রাফি কালচার সেলুন ২০২৬' শিরোনামে বিশ্ববিদ্যালয়ের মল চত্বরে অনুষ্ঠিত হয় চীনা ক্যালিগ্রাফি সংস্কৃতির বিশেষ এই আয়োজন।

ঢাকাস্থ চীনা দূতাবাসের উদ্যোগে এতে সহ আয়োজক হিসেবে ছিলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউট এবং আধুনিক ভাষা ইনস্টিটিউট। এই সাংস্কৃতিক সেলুনের মূল উদ্দেশ্য হলো চীনা ক্যালিগ্রাফির অনন্য শিল্পরূপ তুলে ধরা, যা চীনের একটি গুরুত্বপূর্ণ অবৈষয়িক সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে স্বীকৃত। অনুষ্ঠানে চীনা দূতাবাসের কালচারাল কাউন্সেলর লি শাওফেং, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউটের চীনা পরিচালক, বাংলাদেশি পরিচালকসহ অন্যান্য শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন পেশা ও ক্ষেত্রের অতিথিরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে আগতদের জন্য ছিলো ঐতিহ্যবাহী চীনা পোশাক হানফু পরিধানের সুযোগ। এছাড়াও দর্শনার্থীরা চীনা ক্যালিগ্রাফির নান্দনিকতা উপভোগের পাশাপাশি যৌথভাবে একটি দীর্ঘ ক্যালিগ্রাফি স্ক্রল তৈরিতেও অংশ নেন। আয়োজকরা জানিয়েছেন, এই অবৈষয়িক সাংস্কৃতিক ঐতিহ্যের অভিজ্ঞতার মাধ্যমে অংশগ্রহণকারীরা “মাই চাইনিজ স্টাইল” অনুভব করার সুযোগ পেয়েছেন।

অন্যদিকে দর্শনার্থীরা মনে করছেন, এ ধরনের সাংস্কৃতিক বিনিময়মূলক অনুষ্ঠান চীন ও বাংলাদেশের মানুষের মধ্যে সাংস্কৃতিক যোগাযোগ, পারস্পরিক বোঝাপড়া আরও জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ঐশী/ আজাদ

লেখাটি রেটিং দিন

লেখাটি আপনার কেমন লেগেছে?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

আমাদের সম্পাদকীয় নীতি

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.