Tuesday, November 10, 2026
Live
বিশ্ব
Verified
১ মিনিটে পড়া যাবে

দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারে সম্মত চীন-কানাডা

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
প্রকাশ: আপডেট:
দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারে সম্মত চীন-কানাডা
ফেব্রুয়ারি ১৬, সিএমজি বাংলা ডেস্ক: চীন ও কানাডার মধ্যে একটি সুস্থ, স্থিতিশীল এবং টেকসই দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নিতে প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। শনিবার মিউনিখ নিরাপত্তা সম্মেলনের ফাঁকে কানাডার পররাষ্ট্রমন্ত্রী আনিতা আনন্দের সঙ্গে বৈঠকে তিনি এই মন্তব্য করেন। বৈঠকে ওয়াং ই বলেন, সম্প্রতি কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির চীন সফর অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। চীনের প্রেসিডেন্ট সি চিনপিং এবং প্রধানমন্ত্রী কার্নি একটি নতুন 'কৌশলগত অংশীদারত্ব' গড়ে তোলার বিষয়ে ঐকমত্যে পৌঁছেছেন। ওয়াং ই আরও বলেন, কানাডার নতুন সরকারের এক চীন-নীতি উভয় দেশের সাধারণ স্বার্থ রক্ষা করবে। প্রধানমন্ত্রী কার্নির চীন সফরকে সফল বর্ণনা করে কানাডার পররাষ্ট্রমন্ত্রী আনিতা বলেন, এটি দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে এক নতুন যুগের সূচনা করেছে। বিশেষ করে কানাডিয়ান নাগরিকদের জন্য চীনের 'ভিসা-মুক্ত' সুবিধার প্রশংসা করেন তিনি। শুভ/ফয়সল তথ্য ও ছবি: সিনহুয়া

লেখাটি রেটিং দিন

লেখাটি আপনার কেমন লেগেছে?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

আমাদের সম্পাদকীয় নীতি

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.