Wednesday, November 11, 2026
Live
বিশ্ব
Verified
১ মিনিটে পড়া যাবে

পাঁচ বছরে বায়ু ও পানির মান আরও উন্নত করবে চীন

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
প্রকাশ: আপডেট:
পাঁচ বছরে বায়ু ও পানির মান আরও উন্নত করবে চীন

আগামী ২০২৬–২০৩০ সময়কালের মধ্যে চীন বায়ু দূষণ কমানো এবং পানির গুণমান উন্নয়নে আরও জোরালো পদক্ষেপ নেবে। এই সময়ে দেশের পঞ্চদশ পঞ্চবার্ষিক পরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসেবে পরিবেশ ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে বিবেচিত হচ্ছে বলে জানান পরিবেশবিষয়ক মন্ত্রী হুয়াং রুনছিউ।

বৃহস্পতিবার বেইজিংয়ে ন্যাশনাল পিপলস কনগ্রেসের অধিবেশন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে হুয়াং রুনছিউ দূষণ নিয়ন্ত্রণের প্রধান লক্ষ্য ও কর্মপরিকল্পনা তুলে ধরেন।

তিনি বলেন, ‘১৫তম পঞ্চবার্ষিক পরিকল্পনার সময়কালে দূষণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণের অন্যতম লক্ষ্য হবে ভারী বায়ু দূষণ সংখ্যা আরও কমিয়ে আনা।’

হুয়াং আরও জানান, পরিবেশগত আইন ও নীতিমালার নতুন সুযোগ কাজে লাগিয়ে শিল্প, জ্বালানি ও পরিবহন খাতে সবুজ ও নিম্ন-কার্বন উন্নয়নকে ত্বরান্বিত করা হবে। পাশাপাশি নতুন ধরনের উৎপাদনশীল শক্তির বিকাশের মাধ্যমে দূষণকারী নির্গমন উৎস থেকেই কমিয়ে আনা হবে।

পানির গুণমান উন্নয়নও সরকারের বড় অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেন পরিবেশবিষয়ক মন্ত্রী।

চলতি বছর সরকার জল দূষণ নিয়ন্ত্রণ জোরদার করার জন্য নতুন নীতিমালা প্রকাশ করবে। বিশেষ করে গ্রামীণ এলাকা, শহর-গ্রামের সংযোগ অঞ্চল এবং কাউন্টি পর্যায়ের জলাশয়ের ব্যবস্থাপনায় বেশি গুরুত্ব দেওয়া হবে।

জেনিফার/ লুৎফর

তথ্য ও ছবি: সিসিটিভি

লেখাটি রেটিং দিন

লেখাটি আপনার কেমন লেগেছে?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

আমাদের সম্পাদকীয় নীতি

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.