Wednesday, November 11, 2026
Live
বিশ্ব
Verified
২ মিনিটে পড়া যাবে

ফ্রিডরিখ মের্ৎসসের চীন সফর: প্রযুক্তি ও শিল্প সহযোগিতায় নতুন বার্তা

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
প্রকাশ: আপডেট:
ফ্রিডরিখ মের্ৎসসের চীন সফর: প্রযুক্তি ও শিল্প সহযোগিতায় নতুন বার্তা

দুই দিনের চীন সফরে প্রযুক্তিগত উদ্ভাবন ও শিল্প সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ করেছেন জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস। সফরকালে তিনি বেইজিংয়ে পরীক্ষামূলকভাবে নতুন মার্সিডিজ বেঞ্জ এস-ক্লাসে চড়ে উন্নত প্রযুক্তির ড্রাইভিং সিস্টেমের অভিজ্ঞতা নেন এবং জার্মান নির্মাতা ও চীনা প্রযুক্তি প্রতিষ্ঠানের ঘনিষ্ঠ সহযোগিতার প্রশংসা করেন।

এক প্রেস বিজ্ঞপ্তিতে মার্সিডিজ-বেঞ্জ জানায়, চীনে তাদের সমগ্র শিল্প শৃঙ্খলে সহযোগিতা নেটওয়ার্ক গড়ে তুলেছে। প্রতিষ্ঠানটির চীনা গবেষণা ও উন্নয়ন দল বৈশ্বিক গবেষণা নেটওয়ার্কে ক্রমেই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। ২৫ ও ২৬ ফেব্রুয়ারির সফরে কোম্পানি পরিদর্শন এবং বাস্তবভিত্তিক সহযোগিতা সম্প্রসারণ ছিল মের্ৎসের কর্মসূচির মূল বিষয়। বৃহস্পতিবার দুপুরে তিনি পূর্ব চীনের চেচিয়াং প্রদেশের হাংচৌ শহরে পৌঁছান। সেখানে ইউনিট্রি রোবটিকসের হিউম্যানয়েডগুলোর প্রদর্শনী দেখে মুগ্ধতা প্রকাশ করেন। ইউনিট্রির প্রতিষ্ঠাতা ও সিইও ওয়াং চিং চিং বলেন, মের্ৎসের এ সফর চীনের প্রযুক্তিগত উদ্ভাবনের প্রতি জার্মানির দৃঢ় আগ্রহের প্রতিফলন।

তিনি জার্মান বাজারের সম্ভাবনার কথা উল্লেখ করে রোবোটিক্স খাতে আরও গভীর সহযোগিতার আশা ব্যক্ত করেন। এ ছাড়া হাংচৌতে জার্মান অর্থায়নে পরিচালিত সিমেন্স হাই ভোল্টেজ সার্কিট ব্রেকার শিল্পপ্রতিষ্ঠানের অগ্রগতি সম্পর্কেও খোঁজ নেন চ্যান্সেলর। গাড়ি, রাসায়নিক, জৈব-ওষুধ, যন্ত্রপাতিসহ নানা খাতের প্রায় ৩০টি শীর্ষ জার্মান প্রতিষ্ঠানের নির্বাহীরা এই সফরে অংশ নেন। সফরকালে দশটিরও বেশি বাণিজ্যিক চুক্তি স্বাক্ষরিত হয়। সফর শেষে মের্ৎস বলেন, জার্মানি ও চীন ইতোমধ্যে ভালো সহযোগিতা উপভোগ করছে এবং বৈশ্বিক বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় দুই দেশকে একসঙ্গে কাজ করতে হবে।

সূত্র: সিএমজি

লেখাটি রেটিং দিন

লেখাটি আপনার কেমন লেগেছে?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

আমাদের সম্পাদকীয় নীতি

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.