Tuesday, November 10, 2026
Live
বিশ্ব
Verified
১ মিনিটে পড়া যাবে

বসন্তের ছুটিতে চীনে বেড়েছে ‘সবুজ ভ্রমণ’

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
প্রকাশ: আপডেট:
বসন্তের ছুটিতে চীনে বেড়েছে ‘সবুজ ভ্রমণ’
ফেব্রুয়ারি ২০, সিএমজি বাংলা ডেস্ক: এবারের বসন্ত উৎসবের ছুটিতে চীনে নতুন শক্তি চালিত (এনইভি) যানবাহন চালকরা দ্রুত চার্জ করে ভ্রমণ করতে পারছেন তুলনামূলক বেশি দূরত্ব। চীনের চার্জিং ডিভাইস নেটওয়ার্ক সম্প্রসারণ ও হালনাগাদের ফলেই সম্ভব হয়েছে এই ‘সবুজ যাত্রা’। পূর্ব চীনের চিয়াংসুর সুচৌ শহরে একটি সার্ভিস এরিয়ায় প্রতিদিন ১ লাখের বেশি এনইভি গাড়ি চার্জ হয়। এখানে চার্জিং স্টেশনে যুক্ত হয়েছে পার্ক, দোকানপাটসহ নতুন অনেক সুবিধা। যাত্রীরাও তাই সময় বেশি কাটাতে পারছেন। চীনের জাতীয় জ্বালানি প্রশাসন জানিয়েছে, ছুটির প্রথম তিন দিনে ১৪ লাখ এনইভি চার্জিং সেশন সম্পন্ন হয়েছে। দেশটির ৮০ শতাংশের বেশি শহরে এখন বিদ্যুৎচালিত গাড়ির চার্জিং সুবিধা রয়েছে। ফয়সল/জেনিফার তথ্য ও ছবি: সিসিটিভি

লেখাটি রেটিং দিন

লেখাটি আপনার কেমন লেগেছে?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

আমাদের সম্পাদকীয় নীতি

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.