Wednesday, November 11, 2026
Live
বিশ্ব
Verified
২ মিনিটে পড়া যাবে

বহির্বিশ্বের জন্য উচ্চস্তরের উন্মুক্ততা আরও সম্প্রসারিত করবে চীন

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
প্রকাশ: আপডেট:
বহির্বিশ্বের জন্য উচ্চস্তরের উন্মুক্ততা আরও সম্প্রসারিত করবে চীন

আজ (বৃহস্পতিবার) চতুর্দশ জাতীয় গণ-কংগ্রেসের চতুর্থ অধিবেশনে প্রধানমন্ত্রী লি ছিয়াং সরকারি কার্যবিবরণী পেশ করেন। এতে বলা হয়েছে যে, ২০২৬ সালে চীন উভয়ের জন্যই লাভজনক সহযোগিতা বজায় রাখবে, ধারাবাহিকভাবে প্রাতিষ্ঠানিক উন্মুক্তকরণ সম্প্রসারণ করবে, আন্তর্জাতিক প্রচলন প্রসারিত করবে এবং উন্মুক্তকরণের মাধ্যমে সংস্কার ও উন্নয়নকে উৎসাহিত করবে।

কার্যবিবরণীতে প্রস্তাব করা হয়েছে যে, চীন বাজারে প্রবেশাধিকার সম্প্রসারণ এবং বিভিন্ন খাত, বিশেষ করে পরিষেবা শিল্প উন্মুক্ত করার ওপর মনোযোগ দেবে। এর মধ্যে রয়েছে মূল্য সংযোজিত টেলিযোগাযোগ, জৈবপ্রযুক্তি এবং সম্পূর্ণ বিদেশি মালিকানাধীন হাসপাতাল খোলার জন্য পাইলট প্রোগ্রামগুলো আরও সম্প্রসারণ করা; ডিজিটাল খাতে সুশৃঙ্খলভাবে উন্মুক্তকরণ সম্প্রসারণ করা; এবং আন্তঃসীমান্ত পরিষেবা বাণিজ্যের জন্য নেতিবাচক তালিকা (নেগেটিভ লিস্ট) হ্রাস করা। এতে পরিষেবা শিল্পের উন্মুক্তকরণ সম্প্রসারণের জন্য জাতীয় বিস্তৃত প্রদর্শনী অঞ্চল প্রতিষ্ঠারও আহ্বান জানানো হয়েছে।

চীন বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) সংস্কারে পূর্ণ ও গভীরভাবে অংশগ্রহণ করবে এবং হাইনান মুক্ত বাণিজ্য বন্দর নির্মাণকাজ অবিচলভাবে এগিয়ে নেবে। দেশটি বৈদেশিক বাণিজ্যের স্থিতিশীল প্রবৃদ্ধি ও সর্বোত্তম কাঠামো প্রচার করবে, ঋণ ও ঋণ বীমা সহায়তা বৃদ্ধি করবে, আন্তঃসীমান্ত বাণিজ্যে আরএমবি (রেনমিনবি)-এর ব্যবহার সম্প্রসারণ করবে, পরিষেবা রপ্তানিকে উৎসাহিত ও সমর্থন করবে, সক্রিয়ভাবে আমদানি সম্প্রসারণ করবে এবং সুষম বাণিজ্য উন্নয়নকে উৎসাহিত করবে। এ ছাড়া, চীন দ্বিমুখী বিনিয়োগ সহযোগিতাও সম্প্রসারণ করবে।

চীন বিদেশি বিনিয়োগ প্রচার ব্যবস্থা ও প্রক্রিয়াগুলোর সংস্কারকে আরও গভীর করবে, বিদেশি বিনিয়োগকৃত প্রতিষ্ঠানগুলোর জন্য জাতীয় পর্যায়ের আচরণ নিশ্চিত করবে, বিদেশি বিনিয়োগকৃত প্রতিষ্ঠানগুলোর জন্য পরিষেবা ও নিশ্চয়তা জোরদার করবে, শিল্প ও সরবরাহ শৃঙ্খলের যুক্তিসংগত ও সুশৃঙ্খল আন্তঃসীমান্ত বিন্যাসকে নির্দেশ করবে এবং বিদেশি বিনিয়োগের ঝুঁকি প্রতিরোধ ও নিয়ন্ত্রণসহ বিদেশি স্বার্থ সুরক্ষা জোরদার করবে।

জিনিয়া/তৌহিদ/তুহিনা

লেখাটি রেটিং দিন

লেখাটি আপনার কেমন লেগেছে?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

আমাদের সম্পাদকীয় নীতি

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.