Wednesday, November 11, 2026
Live
বিশ্ব
Verified
১ মিনিটে পড়া যাবে

বেসামরিক লক্ষ্যবস্তুর ওপর হামলা নিন্দাজনক: চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
প্রকাশ: আপডেট:
বেসামরিক লক্ষ্যবস্তুর ওপর হামলা নিন্দাজনক: চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই
মার্চ ৫, সিএমজি বাংলা ডেস্ক: নির্বিচারে বলপ্রয়োগ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়—যতই তার পক্ষে যুক্তি দেখানো হোক না কেন। নিরীহ বেসামরিক মানুষ ও লক্ষ্যবস্তুর ওপর যে কোনো ধরনের হামলার নিন্দা করা উচিত বলে মন্তব্য করেছেন চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর সদস্য ও দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। বুধবার সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদের সঙ্গে টেলিফোনে কথোপকথনের সময় এ মন্তব্য করেন। ফোনালাপে সৌদি পররাষ্ট্রমন্ত্রী মধ্যপ্রাচ্যের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে অবহিত করে জানান, সৌদি আরব এই অঞ্চলে যুদ্ধ ছড়িয়ে পড়ুক তা চায় না। তবে তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, চলমান সংঘাত ধীরে ধীরে বিস্তৃত হচ্ছে এবং আরও উত্তেজনার লক্ষণ দেখা যাচ্ছে। ফয়সাল বিন ফারহান আল সৌদ বলেন, মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠা, যুদ্ধ বন্ধ এবং স্থিতিশীলতা অর্জনের লক্ষ্যে চীনের সঙ্গে যোগাযোগ ও সমন্বয় জোরদার করতে সৌদি আরব প্রস্তুত। ওয়াং ই বলেন, মধ্যপ্রাচ্যে সংঘাতের বিস্তার এবং ক্রমবর্ধমানতা—যা এখন সৌদি আরবসহ অন্যান্য উপসাগরীয় দেশগুলোকেও প্রভাবিত করছে—চীন তা দেখতে চায় না। জেনিফার/ফয়সল তথ্য ও ছবি: সিসিটিভি

লেখাটি রেটিং দিন

লেখাটি আপনার কেমন লেগেছে?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

আমাদের সম্পাদকীয় নীতি

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.