Tuesday, November 10, 2026
Live
বিশ্ব
Verified
১ মিনিটে পড়া যাবে

সিনেমার প্রসারে বেইজিংয়ে বিশেষ প্রচারণা শুরু

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
প্রকাশ: আপডেট:
সিনেমার প্রসারে বেইজিংয়ে বিশেষ প্রচারণা শুরু
ফেব্রুয়ারি ১৩, সিএমজি বাংলা ডেস্ক: ২০২৬ সালে চীনের চলচ্চিত্র অর্থনীতির প্রবৃদ্ধির গতি বাড়াতে বেইজিংয়ে এক বিস্তৃত প্রচারমূলক কর্মসূচি শুরু হয়েছে। বৃহস্পতিবার বেইজিংয়ে উদ্বোধন হওয়া এই উদ্যোগে সিনেমা-সম্পর্কিত বিভিন্ন প্রচার কার্যক্রম, দর্শক আকর্ষণে ছাড় এবং নতুন প্রযুক্তির প্রদর্শন করা হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের সহযোগিতায় কর্মসূচিটি বাস্তবায়ন করছে চীনের জাতীয় চলচ্চিত্র প্রশাসন ও চায়না মিডিয়া গ্রুপ। এর মূল লক্ষ্য বক্স অফিস আয় ও সংশ্লিষ্ট খাতের রাজস্ব বাড়ানো এবং চীনা সিনেমার সাংস্কৃতিক আবেদন শক্তিশালী করা। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চীনের কমিউনিস্ট পার্টি কেন্দ্রীয় কমিটির প্রচার বিভাগের উপ-প্রধান ও চায়না মিডিয়া গ্রুপের সভাপতি শেন হাইসিয়ং ও বাণিজ্য উপমন্ত্রী ইয়ান তোং। এদিকে, এ অনুষ্ঠানে হ্যনান ব্রডকাস্টিং ও টেলিভিশন স্টেশন-এর সহযোগিতায় একাধিক চলচ্চিত্র বিতরণ সংস্থা ২০২৬ সালে এলইডি চলচ্চিত্র পর্দা ও ভার্চুয়াল রিয়েলিটি থিয়েটার সম্প্রসারণের পরিকল্পনা ঘোষণা করেছে। চায়না ফিল্ম সায়েন্স অ্যান্ড টেকনোলজি রিসার্চ ইনস্টিটিউট এবং হুয়াসিয়া ফিল্ম ডিস্ট্রিবিউশন যৌথভাবে জাতীয় চলচ্চিত্র ডিজিটাল সম্পদ প্ল্যাটফর্ম গঠনের উদ্যোগ নিয়েছে। জেনিফার/ফয়সল তথ্য ও ছবি: সিসিটিভি

লেখাটি রেটিং দিন

লেখাটি আপনার কেমন লেগেছে?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

আমাদের সম্পাদকীয় নীতি

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.