Wednesday, November 11, 2026
Live
বিশ্ব
Verified
১ মিনিটে পড়া যাবে

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল শুরুর আহ্বান মার্কিন তেল কোম্পানিগুলোর, সরকারের নেতিবাচক প্রতিক্রিয়া

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
প্রকাশ: আপডেট:
হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল শুরুর আহ্বান মার্কিন তেল কোম্পানিগুলোর, সরকারের নেতিবাচক প্রতিক্রিয়া

হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে অব্যাহত বাধার কারণে আন্তর্জাতিক বাজারে তেলের দাম আরও বেড়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বেশ কয়েকটি মার্কিন বহুজাতিক তেল কোম্পানির নির্বাহীরা। সম্প্রতি মার্কিন সরকারি কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে তাঁরা জানান, এই পরিস্থিতি বিশ্ব জ্বালানি বাজারে অস্থিরতা তৈরির পাশাপাশি বিশ্ব অর্থনীতির ওপরও মারাত্মক চাপ সৃষ্টি করবে। তবে মার্কিন সরকারি কর্মকর্তারা বলেছেন, বর্তমান পরিস্থিতিতে এই মুহূর্তে কিছুই করা সম্ভব নয়।

ওয়াল স্ট্রিট জার্নাল গতকাল (রোববার) জানায়, মার্কিন জ্বালানি ও স্বরাষ্ট্রমন্ত্রী বর্তমান পরিস্থিতির অর্থনৈতিক প্রভাব নিয়ে আলোচনা করতে বেশ কয়েকটি তেল কোম্পানির নির্বাহীদের সঙ্গে একাধিক বৈঠক করেছেন। এসব নির্বাহী মনে করেন, উত্তেজনাপূর্ণ পরিস্থিতির কারণে জ্বালানি বাজার ব্যাপকভাবে প্রভাবিত হচ্ছে। স্বল্পমেয়াদে মার্কিন তেল উৎপাদন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাওয়ার কোনো সম্ভাবনা নেই। তাই বাজারের অস্থিরতা কাটানোর একমাত্র উপায় হলো হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল পুনরায় স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া।

লিলি/তৌহিদ/রুবি

লেখাটি রেটিং দিন

লেখাটি আপনার কেমন লেগেছে?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

আমাদের সম্পাদকীয় নীতি

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.