Wednesday, November 11, 2026
Live
বিশ্ব
Verified
১ মিনিটে পড়া যাবে

১৮ বছর পর শাংহাইয়ে দক্ষিণ আফ্রিকার যুদ্ধজাহাজ

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
প্রকাশ: আপডেট:
১৮ বছর পর শাংহাইয়ে দক্ষিণ আফ্রিকার যুদ্ধজাহাজ

মার্চ ১৭, সিএমজি বাংলা ডেস্ক: দীর্ঘ ১৮ বছরের বিরতি কাটিয়ে চীনের শাংহাই বন্দরে নোঙর করল দক্ষিণ আফ্রিকার নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজ। রোববার পাঁচ দিনের এক শুভেচ্ছা সফরে দক্ষিণ আফ্রিকার নৌ-ফ্রিগেট 'আমাথোলা' শহরটিতে পৌঁছায়। ২০০৮ সালের পর এই প্রথম দক্ষিণ আফ্রিকার কোনো যুদ্ধজাহাজ চীন সফর করছে।

ফ্রিগেটটিকে পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) ইস্টার্ন থিয়েটার কমান্ডের পক্ষ থেকে রাজকীয় সংবর্ধনা দেওয়া হয়। সারিবদ্ধ নৌ-সেনাদের স্যালুট এবং সামরিক ব্যান্ডের বাদ্যের মধ্য দিয়ে আমাথোলা ফ্রিগেট ও এর নাবিকদের স্বাগত জানানো হয়।

এ সফরের মূল উদ্দেশ্য হলো দুই দেশের নৌবাহিনীর মধ্যে কৌশলগত বিশ্বাস এবং বাস্তবভিত্তিক বিনিময় বাড়ানো। নৌ-কর্মকর্তাদের মতে, এই সফর কেবল বন্ধুত্ব নয়, বরং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতেও বড় ভূমিকা রাখবে।

শাংহাইয়ে অবস্থানকালে উভয় দেশের নৌ-সদস্যরা বেশ কিছু কর্মসূচিতে অংশ নেবেন, যার মধ্যে রয়েছে একে অপরের নৌ-প্রযুক্তি ও কার্যক্রম সম্পর্কে ধারণা নেওয়া, সামুদ্রিক নিরাপত্তা ও সহযোগিতা নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক এবং দুই দেশের নাবিকদের মধ্যে বন্ধুত্বপূর্ণ ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন।

নাহার/ফয়সল

তথ্য ও ছবি-সিসিটিভি

লেখাটি রেটিং দিন

লেখাটি আপনার কেমন লেগেছে?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

আমাদের সম্পাদকীয় নীতি

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.