Thursday, November 12, 2026
Live
বিশ্ব
Verified
২ মিনিটে পড়া যাবে

COP31-এ চীনা ভাইস প্রেসিডেন্ট হান চেংয়ের ৪ দফা প্রস্তাব

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
প্রকাশ: আপডেট:
COP31-এ চীনা ভাইস প্রেসিডেন্ট হান চেংয়ের ৪ দফা প্রস্তাব
COP31-এ চীনা ভাইস প্রেসিডেন্ট হান চেংয়ের ৪ দফা প্রস্তাব

৩১তম জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন (COP31) আন্তালিয়া লিডার্স সামিটে অংশ নিয়ে বক্তব্য দেন চীনের ভাইস প্রেসিডেন্ট হান চেং। বুধবার চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের বিশেষ প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন তিনি।
হান বলেন, সি চিন পিং উল্লেখ করেছেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলা সমগ্র মানবজাতির অভিন্ন দায়িত্ব। বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব ক্রমেই স্পষ্ট হয়ে উঠছে।


নতুন পরিস্থিতি বিবেচনায় হান চার দফা প্রস্তাব তুলে ধরেন। প্রথমত, অভিন্ন লক্ষ্য বজায় রেখে সম্মিলিত উদ্যোগ জোরদার করে তোলা।
তিনি বলেন, ‘জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক ফ্রেমওয়ার্ক কনভেনশন অভিন্ন কিন্তু ভিন্নতর দায়িত্বের নীতি অনুসরণ করে। প্যারিস চুক্তি পূর্ণাঙ্গ ও কার্যকরভাবে বাস্তবায়ন করতে হবে। এর মাধ্যমে বৈশ্বিক জলবায়ু ব্যবস্থাপনায় সম্মিলিত প্রচেষ্টা জোরদার করা সম্ভব হবে।‘
হান বলেন, ‘উন্নত দেশগুলোকে গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমানোর ক্ষেত্রে নেতৃত্ব দিতে হবে এবং জলবায়ু অর্থায়নে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করতে হবে। একইসঙ্গে সব পক্ষকে তাদের জাতীয়ভাবে নির্ধারিত অবদান বাস্তবায়নে সর্বোচ্চ প্রচেষ্টা চালাতে হবে এবং আরও ভালো ফল অর্জনের চেষ্টা করতে হবে।‘


দ্বিতীয়ত, সবুজ রূপান্তর ত্বরান্বিত করা এবং স্বল্প কার্বন নিঃসরণ-ভিত্তিক উন্নয়ন এগিয়ে নেওয়া।
তিনি উল্লেখ করেন, ২০৩০ সালের মধ্যে মোট বিদ্যুৎ উৎপাদনে জীবাশ্ম জ্বালানি বহির্ভূত শক্তির অংশ ৫০ শতাংশে উন্নীত করা এবং চূড়ান্ত জ্বালানি ব্যবহারে বিদ্যুতের অংশ ৩৫ শতাংশে বাড়ানোর লক্ষ্য নির্ধারণ করেছে চীন। কার্বন নিঃসরণ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানো এবং কার্বন নিরপেক্ষতা অর্জনের লক্ষ্য বাস্তবায়নে চীন দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ।


তৃতীয়ত, জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগ প্রতিরোধ এবং জলবায়ু সহনশীলতা বাড়ানো। তিনি বলেন, ‘জলবায়ু পরিবর্তন প্রশমন ও এর সঙ্গে খাপ খাইয়ে নেওয়া— উভয় বিষয়কেই সমান গুরুত্ব দিতে হবে। দুর্যোগ প্রতিরোধ ও প্রশমন, পর্যবেক্ষণ ও আগাম সতর্কতা এবং দুর্যোগ মোকাবিলায় সহযোগিতা জোরদার করতে হবে।‘

চতুর্থত, উন্মুক্ততা ও অন্তর্ভুক্তির নীতি অনুসরণ এবং আন্তর্জাতিক সহযোগিতা আরও গভীর করা। ভাইস প্রেসিডেন্ট বলেন, ‘পরিচ্ছন্ন ও সুন্দর বিশ্ব গড়ে তুলতে উন্নয়নশীল দেশগুলোকে আরও বেশি সহায়তা ও সমর্থন দিতে হবে।‘ চীন জলবায়ু পরিবর্তন মোকাবিলায় আফ্রিকা সোলার বেল্টের মতো দক্ষিণ-দক্ষিণ সহযোগিতামূলক প্রকল্প বাস্তবায়ন অব্যাহত রেখেছে। পাশাপাশি ‘গ্লোবাল সাউথের জলবায়ু কার্যক্রমে নেতৃত্ববিষয়ক কর্মসূচি’ নামে সক্ষমতা বৃদ্ধির একটি প্রকল্প চালু করবে বলে জানান দেশটির ভাইস প্রেসিডেন্ট।

সিএমজি

লেখাটি রেটিং দিন

লেখাটি আপনার কেমন লেগেছে?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

আমাদের সম্পাদকীয় নীতি

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.