Wednesday, November 11, 2026
Live
বিশ্ব
Verified
১ মিনিটে পড়া যাবে

সরকারি ক্রয়ে ৪৬ মার্কিন কোম্পানির পণ্য কেনা নিষিদ্ধ করল চীন

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
প্রকাশ: আপডেট:
সরকারি ক্রয়ে ৪৬ মার্কিন কোম্পানির পণ্য কেনা নিষিদ্ধ করল চীন

জুন ২২, সিএমজি বাংলা ডেস্ক : চীনের অর্থ মন্ত্রণালয় সোমবার এক বিজ্ঞপ্তিতে সরকারি ক্রয় কার্যক্রমে ৪৬টি নির্ধারিত মার্কিন কোম্পানির তৈরি পণ্য কেনার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে।

নতুন এই ব্যবস্থার আওতায় সরকারি ক্রয় কার্যক্রমে অংশগ্রহণকারী সংস্থাগুলো তালিকাভুক্ত মার্কিন কোম্পানিগুলোর উৎপাদিত পণ্য কিনতে পারবে না। নিষিদ্ধ তালিকায় রয়েছে লকহিড মার্টিন কর্পোরেশন এবং রেথিয়ন মিসাইল ও প্রতিরক্ষা-সহ মোট ৪৬টি মার্কিন প্রতিষ্ঠান।

অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, চীনের সংশ্লিষ্ট আইন ও বিধিমালার আওতায় এই সিদ্ধান্ত অনুমোদিত হয়েছে। তবে চীনে পরিচালিত মার্কিন বিনিয়োগে প্রতিষ্ঠিত কোম্পানিগুলোর ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না। বিজ্ঞপ্তি অনুযায়ী, আদেশটি জারির দিন থেকেই কার্যকর হয়েছে।

ঐশী/হাশিম

তথ্য ও ছবি: সিনহুয়া।

লেখাটি রেটিং দিন

লেখাটি আপনার কেমন লেগেছে?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

আমাদের সম্পাদকীয় নীতি

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.