Tuesday, November 10, 2026
Live
বিশ্ব
Verified
১ মিনিটে পড়া যাবে

চীন-ব্রাজিল সহযোগিতা জোরদারে উপকৃত হবে বিশ্বও: লিন চিয়ান

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
প্রকাশ: আপডেট:
চীন-ব্রাজিল সহযোগিতা জোরদারে উপকৃত হবে বিশ্বও: লিন চিয়ান

চীন ও ব্রাজিলের মধ্যে সর্বাত্মক সহযোগিতা আরও গভীর হলে তা শুধু দু’দেশের উন্নয়নেই নয়, বৈশ্বিক পরিমণ্ডলেও ইতিবাচক প্রভাব ফেলবে বলে মন্তব্য করেছেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়ান। মঙ্গলবার বেইজিংয়ে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে তিনি বলেন, ‘সম্প্রতি চীনের প্রেসিডেন্ট সি চিন পিং এবং ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দ্য সিলভার মধ্যে অনুষ্ঠিত টেলিফোন আলাপ নিয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এ সময় লিন চিয়ান বলেন, ২৭ জুলাই সকালে প্রেসিডেন্ট সি চিনপিং ব্রাজিলের প্রেসিডেন্ট সিলভার সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। এ বিষয়ে আমরা ইতোমধ্যে বিস্তারিত বিবৃতি প্রকাশ করেছি।

তিনি আরও বলেন, ‘চীন-ব্রাজিল একটি ন্যায়ভিত্তিক বিশ্ব এবং আরও টেকসই পৃথিবী গড়ে তোলার লক্ষ্যে ‘অভিন্ন ভবিষ্যতের সম্প্রদায়’ নির্মাণে প্রতিশ্রুতিবদ্ধ। বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে দু’দেশের আরও গভীর ও সর্বাত্মক সহযোগিতা উভয় দেশের উন্নয়ন, পুনরুজ্জীবন এবং জনগণের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

এ ছাড়া গ্লোবাল সাউথভুক্ত দেশের মধ্যে সংহতি ও ঐক্য আরও শক্তিশালী করবে এবং আন্তর্জাতিক ন্যায়বিচার ও সমতা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলেও মনে করেন মুখপাত্র লিন চিয়ান। সূত্র: সিএমজি বাংলা

লেখাটি রেটিং দিন

লেখাটি আপনার কেমন লেগেছে?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

আমাদের সম্পাদকীয় নীতি

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.