Wednesday, November 11, 2026
Live
বিশ্ব
Verified
১ মিনিটে পড়া যাবে

চীনে ‘চাইনিজ ব্রিজ’ কর্মসূচিতে বাংলাদেশি শিক্ষাবিদদের প্রতিনিধিদলের অংশগ্রহণ

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
প্রকাশ: আপডেট: ★ 5.0 (1)
রাশিয়া-ভারতের সঙ্গে ত্রিপক্ষীয় সহযোগিতা বজায় রাখবে চীন

বাংলাদেশের শিক্ষাবিদদের ৯ সদস্যের একটি প্রতিনিধিদল চীনের ইয়ুননান প্রদেশে আয়োজিত ‘চাইনিজ ব্রিজ’ কর্মসূচিতে অংশগ্রহণ করেছে। ইয়ুননান বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত পাঁচ দিনব্যাপী এই কর্মসূচি ২৩ জুন শুরু হয়।

চীনের শিক্ষা মন্ত্রণালয়ের অধীন সেন্টার ফর ল্যাঙ্গুয়েজ এডুকেশন অ্যান্ড কোঅপারেশন (সিএলইসি) এবং ইউনান বিশ্ববিদ্যালয়ের যৌথ পৃষ্ঠপোষকতায় বিশ্ববিদ্যালয়টির স্কুল অব ইন্টারন্যাশনাল এডুকেশন এ কর্মসূচির আয়োজন করে।

বাংলাদেশের প্রতিনিধিদলে রয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী, ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ তামিম, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইসরাফিল, চিটাগং ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক এম এম নুরুল আবসার, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ড. শামসাদ মোর্তুজা, আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের মহাপরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আশাদুজ্জামান এবং ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ কর্নেল মো. মামুন আজাদ সালেহীন।

এই কর্মসূচির মূল উদ্দেশ্য হলো- ইয়ুননান বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে পারস্পরিক বোঝাপড়া, একাডেমিক বিনিময় ও সহযোগিতা আরও জোরদার করা।

সংশ্লিষ্টরা আশা করছেন, এই সফরের মাধ্যমে বাংলাদেশ ও চীনের শিক্ষা খাতে নতুন সহযোগিতার ক্ষেত্র তৈরি হবে এবং উচ্চশিক্ষা, গবেষণা ও ভাষা শিক্ষায় দুই দেশের সম্পর্ক আরও গভীর হবে।

সিএমজি বাংলা

লেখাটি রেটিং দিন

5.0
out of 5
★★★★★
1 rating

লেখাটি আপনার কেমন লেগেছে?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

আমাদের সম্পাদকীয় নীতি

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.