Wednesday, November 11, 2026
Live
বিশ্ব
Verified
১ মিনিটে পড়া যাবে

সিপিসির আসন্ন প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বেইজিংয়ে জমকালো কনসার্ট

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
প্রকাশ: আপডেট:
বিশ্বজুড়ে বাড়ছে চীনের শাসনব্যবস্থা ও আধুনিকায়ন মডেলের গ্রহণযোগ্যতা

চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বেইজিংয়ে একটি বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সোমবার সন্ধ্যায় বেইজিংয়ের গ্রেট হল অফ দ্য পিপলে অনুষ্ঠিত এই কনসার্টে চীনের রাষ্ট্রীয় নেতৃবৃন্দ এবং প্রায় ৩ হাজার সাধারণ মানুষ অংশ নেন।

'পুটিং দ্য পিপল ফার্স্ট' (জনগণই প্রথম) শিরোনামের এই কনসার্টে চীনের বিপ্লব এবং অগ্রযাত্রার বিভিন্ন দিক তুলে ধরা হয়।

অনুষ্ঠানে চীনের প্রেসিডেন্ট সি চিনপিং, লি ছিয়াং, চাও ল্যচি, ওয়াং হুনিং, ছাই ছি, তিং সুয়েসিয়াং, লি শি এবং হান চেংয়ের মতো শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও চীনে কর্মরত বিদেশি বিশেষজ্ঞদের প্রতিনিধিরাও এই আয়োজনে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে পরিবেশনাটি এক আবেঘন মুহূর্তে রূপ নেয়। এ সময় পুরো হলজুড়ে উপস্থিত দর্শকদের কণ্ঠে সমবেত সুরে গানটি ধ্বনিত হয়— "কমিউনিস্ট পার্টি ছাড়া নতুন চীন হতো না"।

সূত্র: সিএমজি বাংলা

লেখাটি রেটিং দিন

লেখাটি আপনার কেমন লেগেছে?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

আমাদের সম্পাদকীয় নীতি

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.