Tuesday, November 10, 2026
Live
বিশ্ব
Verified
১ মিনিটে পড়া যাবে

বিদেশি অর্থায়নে পরিচালিত প্রায় ৫ হাজার প্রতিষ্ঠান বিনিয়োগ বাড়িয়েছে চীনে

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
প্রকাশ: আপডেট:
বিদেশি অর্থায়নে পরিচালিত প্রায় ৫ হাজার প্রতিষ্ঠান বিনিয়োগ বাড়িয়েছে চীনে

২০২৬ সালের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) বিদেশি অর্থায়নে পরিচালিত প্রায় ৪ হাজার ৮০০টি প্রতিষ্ঠান চীনে অতিরিক্ত বিনিয়োগ করেছে। এটি চীনের বাজারের প্রতি বিদেশি বিনিয়োগকারীদের অব্যাহত আস্থারই প্রতিফলন। বৃহস্পতিবার এসব তথ্য জানান চীনের বাণিজ্য উপমন্ত্রী ইয়ান তোং।

এক সংবাদ সম্মেলনে বাণিজ্য উপমন্ত্রী বলেন, এ সময়ের মধ্যে নতুন প্রতিষ্ঠিত বিদেশি বিনিয়োগপ্রাপ্ত প্রতিষ্ঠানের সংখ্যা আগের বছরের একই সময়ের তুলনায় ৫ দশমিক ৩ শতাংশ বেড়েছে। একই সময়ে প্রকৃত ব্যবহৃত প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের (এফডিআই) পরিমাণ দাঁড়িয়েছে ৪০২ দশমিক ১৪ বিলিয়ন ইউয়ান (প্রায় ৫৯ দশমিক ২২ বিলিয়ন মার্কিন ডলার)।

ইয়ান তোং আরও বলেন, চীনে বিদেশি বিনিয়োগের কাঠামো আরও উন্নত হয়েছে। বিশেষ করে, উচ্চপ্রযুক্তি শিল্পে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ আগের বছরের একই সময়ের তুলনায় ৩৩ দশমিক ২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

সূত্র: সিএমজি

লেখাটি রেটিং দিন

লেখাটি আপনার কেমন লেগেছে?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

আমাদের সম্পাদকীয় নীতি

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.