Wednesday, November 11, 2026
Live
বিশ্ব
Verified
১ মিনিটে পড়া যাবে

‘গ্লোবাল কনভারজেন্স ফর গ্রোথ সামিট’-এ ভাষণ দিলেন চাং কুও ছিং

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
প্রকাশ: আপডেট:
‘গ্লোবাল কনভারজেন্স ফর গ্রোথ সামিট’-এ ভাষণ দিলেন চাং কুও ছিং

জুন ১২: ফরাসি সরকারের আমন্ত্রণে চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর সদস্য ও উপ-প্রধানমন্ত্রী চাং কুও ছিং গতকাল (বৃহস্পতিবার) ভিডিও লিংকের মাধ্যমে ফ্রান্সে অনুষ্ঠিত ‘গ্লোবাল কনভারজেন্স ফর গ্রোথ সামিট’-এ অংশগ্রহণ করেন এবং ভাষণ দেন।

চাং কুও ছিং বলেন, প্রেসিডেন্ট সি চিন পিং প্রস্তাবিত চারটি বৈশ্বিক উদ্যোগ বিশ্ব শান্তি ও উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা ও প্রেরণা জুগিয়েছে। তিনি বলেন, উন্নয়নকে অগ্রাধিকার দিতে হবে, বৈশ্বিক সুশাসনব্যবস্থা আরও উন্নত করতে হবে এবং বিশ্ব অর্থনীতিতে অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, উন্মুক্ততা ও সহযোগিতার নীতি বজায় রাখার পাশাপাশি, বিভিন্ন দেশের তুলনামূলক সুবিধাকে বস্তুনিষ্ঠভাবে মূল্যায়ন, অবাধ ও সহজতর বাণিজ্য পরিবেশ গড়ে তোলা এবং প্রকৃত বহুপাক্ষিকতার চর্চা করা প্রয়োজন।

চাং কুও ছিং জোর দিয়ে বলেন, চীন দৃঢ়ভাবে উচ্চমানের উন্মুক্তকরণ সম্প্রসারণ করে যাচ্ছে এবং অন্যান্য দেশের সঙ্গে উন্নয়নের সুযোগ ভাগাভাগি অব্যাহত রাখবে, যা বিশ্ব অর্থনীতিতে আরও বেশি নিশ্চয়তা, স্থিতিশীলতা এবং ইতিবাচক শক্তি যোগাবে।

সূত্র: সিএমজি

লেখাটি রেটিং দিন

লেখাটি আপনার কেমন লেগেছে?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

আমাদের সম্পাদকীয় নীতি

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.