Wednesday, November 11, 2026
Live
বিশ্ব
Verified
২ মিনিটে পড়া যাবে

সি চিন পিং-এর নেতৃত্বে চীনের শাসনব্যবস্থা বইয়ের রুশ সংস্করণ উন্মোচিত

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
প্রকাশ: আপডেট:
সেন্ট পিটার্সবার্গে ‘সি চিন পিং-এর নেতৃত্বে চীনের শাসনব্যবস্থা’ বইয়ের রুশ সংস্করণ উন্মোচিত

রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে ‘সি চিন পিং-এর নেতৃত্বে চীনের শাসনব্যবস্থা’ বইটির প্রথম খণ্ডের রুশ সংস্করণের মোড়ক উন্মোচন করা হয়েছে। বুধবারের ঐ উন্মোচন অনুষ্ঠানে চীন, রাশিয়া এবং বিশ্বের বিভিন্ন দেশের গণমাধ্যম, শীর্ষস্থানীয় গবেষক এবং সরকারি উচ্চপদস্থ কর্মকর্তাসহ প্রায় শতাধিক প্রতিনিধি উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান চলাকালীন চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়ার প্রেসিডেন্ট ফু হুয়া, রাশিয়ার তাস সংবাদ সংস্থার মহাপরিচালক আন্দ্রেই কন্দ্রাশভ এবং সেন্ট পিটার্সবার্গে নিযুক্ত চীনা কনসাল জেনারেল লুও চানহুই যৌথভাবে নতুন এই বইটির মোড়ক উন্মোচন করেন।

অনুষ্ঠানে অংশ নেওয়া অতিথিরা তাদের বক্তব্যে উল্লেখ করেন, এই বইটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্যভিত্তিক কাজ। এটি নতুন যুগে চীনের শাসনব্যবস্থার ঐতিহাসিক পথচলা এবং দেশটির উল্লেখযোগ্য সাফল্যের একটি সামগ্রিক ও বাস্তব চিত্র বিশ্ববাসীর সামনে তুলে ধরেছে। বিস্তারিত কেস স্টাডি, বস্তুনিষ্ঠ দৃষ্টিভঙ্গি এবং পদ্ধতিগত ব্যাখ্যার মাধ্যমে নতুন যুগে চীনের সমস্ত প্রতিকূলতা কাটিয়ে এগিয়ে যাওয়ার কঠিন যাত্রাকে এই বইটিতে অত্যন্ত নিখুঁতভাবে নথিবদ্ধ করা হয়েছে।

আলোচকেরা আরও আশাবাদ ব্যক্ত করে বলেন, “বইটির এই রুশ সংস্করণটি রাশিয়ার সর্বস্তরের মানুষের জন্য একটি প্রামাণ্য ও প্রাণবন্ত তথ্যসূত্র হিসেবে কাজ করবে। এটি পাঠকদের মনে চীন কীভাবে তার অভাবনীয় উন্নয়ন অর্জন করেছে এবং দেশটির শাসনের কার্যকারিতা কতটা সুদূরপ্রসারী—তা আরও গভীরভাবে বুঝতে সাহায্য করবে। একই সঙ্গে এই উদ্যোগ চীন ও রাশিয়ার মধ্যকার সাংস্কৃতিক ও কূটনৈতিক আদান-প্রদানকে আরও গভীর করতে একটি দৃঢ় সেতুবন্ধন হিসেবে কাজ করবে।”

সিনহুয়া সংবাদ সংস্থা দ্বারা সংকলিত এবং সিনহুয়া প্রকাশনা সংস্থা দ্বারা বিশ্বব্যাপী বিতরণের জন্য প্রকাশিত ‘সি চিন পিং-এর নেতৃত্বে চীনের শাসনব্যবস্থা’ বইটির প্রথম খণ্ডটি বর্তমানে চীনা, ইংরেজি, আরবি ও রুশসহ বিশ্বের বেশ কয়েকটি প্রধান ভাষায় পাওয়া যাচ্ছে।

সিএমজি

লেখাটি রেটিং দিন

লেখাটি আপনার কেমন লেগেছে?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

আমাদের সম্পাদকীয় নীতি

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.