Wednesday, November 11, 2026
Live
বিশ্ব
Verified
১ মিনিটে পড়া যাবে

চীনের নতুন সাফল্য, এআই দিয়ে বালুঝড়ের পূর্বাভাস

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
প্রকাশ: আপডেট:
এআই দিয়ে বালুঝড়ের পূর্বাভাসে নতুন সাফল্য চীনের

কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করে বালুঝড় ও বায়ুদূষণের পূর্বাভাস আরও দ্রুত ও নির্ভুলভাবে দেওয়ার সক্ষমতা অর্জন করেছে চীন। দেশটির বিজ্ঞানীরা তৈরি করেছেন এআই-চালিত গ্লোবাল অ্যারোসল-মেটিওরোলজি ফোরকাস্টিং সিস্টেম বা সংক্ষেপে এআই-জিএএমএফএস। এটি ধূলিঝড়ের পূর্বাভাসে খুলে দিয়েছে নতুন দিগন্ত।

চীনের উত্তর-পশ্চিমাঞ্চলের কানসু প্রদেশে বসন্ত মৌসুমে আকস্মিক ধূলিঝড় একটি সাধারণ ঘটনা। তবে নতুন এআই প্রযুক্তির ফলে এখন ঝড় আঘাত হানার কয়েক দিন আগেই বাসিন্দারা সতর্কবার্তা পাচ্ছেন। এতে করে তারা আগাম প্রস্তুতিও নিতে পারছেন।

চীনা আবহাওয়া বিজ্ঞান একাডেমির গবেষকরা জানালেন, প্রচলিত পূর্বাভাস মডেল আবহাওয়ার উপাদান ও বায়ুকণার তথ্য আলাদাভাবে বিশ্লেষণ করে। কিন্তু এআই-জিএএমএফএস তাপমাত্রা, বায়ুচাপ, বাতাসের গতি এবং ধূলিকণা বা দূষণকণার পারস্পরিক সম্পর্ককে তাৎক্ষণিকভাবে বিশ্লেষণ করে।এতে পূর্বাভাসের নির্ভুলতা বেড়ে যায়।

গবেষকদের মতে, প্রচলিত সুপার কম্পিউটারভিত্তিক পদ্ধতিতে বৈশ্বিক পূর্বাভাস তৈরি করতে কয়েক ঘণ্টা লাগলেও নতুন এআই দিয়ে মাত্র ৩৬ সেকেন্ডে সারা বিশ্বের পূর্বাভাস তৈরি করা যায়।

সিএমজি

লেখাটি রেটিং দিন

লেখাটি আপনার কেমন লেগেছে?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

আমাদের সম্পাদকীয় নীতি

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.