Wednesday, November 11, 2026
Live
বিশ্ব
Verified
১ মিনিটে পড়া যাবে

সিচাংয়ে চালু হলো ৫ আঞ্চলিক প্রত্নতাত্ত্বিক পার্ক

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
প্রকাশ: আপডেট:
সিচাংয়ে চালু হলো ৫ আঞ্চলিক প্রত্নতাত্ত্বিক পার্ক

জুন ১৫, সিএমজি বাংলা ডেস্ক: প্রত্নতাত্ত্বিক স্থানের সুরক্ষা এবং পুনরুজ্জীবিত করার লক্ষ্যে প্রথম ধাপে আঞ্চলিক পর্যায়ের পাঁচটি প্রত্নতাত্ত্বিক পার্কের উদ্বোধন করেছে চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল সিচাং।

উদ্বোধন হওয়া এই পাঁচটি বিশেষ স্থানের মধ্যে রয়েছে মধ্য সিচাংয়ে আবিষ্কৃত প্রথম নব্যপ্রস্তরযুগীয় প্রাচীন ঐতিহ্যবাহী স্থান।

আঞ্চলিক সাংস্কৃতিক ঐতিহ্য ব্যুরোর কর্মকর্তা সুন তান এই উদ্যোগ সম্পর্কে বলেন, প্রত্নতাত্ত্বিক গবেষণার সুফল যেন সাধারণ মানুষ ভোগ করতে পারে, তা নিশ্চিত করতে প্রত্নস্থলগুলোর সুরক্ষা, শিক্ষামূলক সফর, প্রত্নতাত্ত্বিক গবেষণা এবং সার্বিক পাবলিক সুবিধার অবকাঠামো নির্মাণ কার্যক্রম অব্যাহত রাখবে সিচাং।

চীনের কেন্দ্রীয় সরকার দীর্ঘ সময় ধরে সিচাংয়ের সাংস্কৃতিক সম্পদ সংরক্ষণে অত্যন্ত গুরুত্ব দিয়ে আসছে। আঞ্চলিক সাংস্কৃতিক ঐতিহ্য প্রশাসনের দেওয়া তথ্য অনুযায়ী, পোতালা প্রাসাদের তালপাতার পাণ্ডুলিপিসহ অন্যান্য প্রাচীন পাণ্ডুলিপি সংরক্ষণ ও ব্যবহারের একটি বিশেষ প্রকল্পে চীন সরকার ইতোমধ্যে ১১ কোটি ইউয়ানেরও বেশি বিনিয়োগ করেছে।

সূত্র: সিএমজি

লেখাটি রেটিং দিন

লেখাটি আপনার কেমন লেগেছে?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

আমাদের সম্পাদকীয় নীতি

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.