Wednesday, November 11, 2026
Live
বিশ্ব
Verified
১ মিনিটে পড়া যাবে

সামার দাভোসে উন্মোচিত ২০২৬ সালের শীর্ষ ১০ উদীয়মান প্রযুক্তি

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
প্রকাশ: আপডেট:
সামার দাভোসে উন্মোচিত ২০২৬ সালের শীর্ষ ১০ উদীয়মান প্রযুক্তি

জুন ২৩, সিএমজি বাংলা ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দীর্ঘদিন সফটওয়্যারভিত্তিক উন্নয়নের মধ্যেই সীমাবদ্ধ ছিল। তবে এখন এআই-নির্ভর প্রযুক্তির প্রভাব কম্পিউটারের পর্দা ছাড়িয়ে জ্বালানি, চিকিৎসা, খাদ্য উৎপাদন এবং নতুন উপকরণ উন্নয়নের মতো বাস্তব অর্থনীতির গুরুত্বপূর্ণ খাতে বিস্তৃত হচ্ছে।

মঙ্গলবার চীনের উত্তর-পূর্বাঞ্চলীয় তালিয়ান শহরে অনুষ্ঠিত ২০২৬ সালের সামার দাভোস ফোরামে প্রকাশিত “টপ ১০ ইমার্জিং টেকনোলজিস অব ২০২৬” শীর্ষক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়।

প্রতিবেদন অনুযায়ী, আগামী বছরগুলোতে উদীয়মান প্রযুক্তিগুলো বৈশ্বিক অর্থনীতি, শিল্প উৎপাদন এবং মানুষের দৈনন্দিন জীবনে ব্যাপক পরিবর্তন আনতে পারে। বিশেষ করে এআই, উন্নত জৈবপ্রযুক্তি, নতুন প্রজন্মের উপকরণ, টেকসই জ্বালানি ব্যবস্থা এবং স্মার্ট উৎপাদন প্রযুক্তি বিভিন্ন খাতে উদ্ভাবন ও উৎপাদনশীলতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

বিশ্ব অর্থনৈতিক ফোরামের (ডব্লিউইএফ) সহযোগিতায় তৈরি এই প্রতিবেদনে এমন ১০টি প্রযুক্তি চিহ্নিত করা হয়েছে, যেগুলো আগামী তিন থেকে পাঁচ বছরের মধ্যে উল্লেখযোগ্য সামাজিক ও অর্থনৈতিক প্রভাব ফেলতে সক্ষম হবে।

নাহার/জেনিফার

তথ্য ও ছবি- সিনহুয়া

নাহার

লেখাটি রেটিং দিন

লেখাটি আপনার কেমন লেগেছে?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

আমাদের সম্পাদকীয় নীতি

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.