Wednesday, November 11, 2026
Live
বিশ্ব
Verified
১ মিনিটে পড়া যাবে

ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী বিতরণ করল চীনা দূতাবাস

সিএমজি
সিএমজি বাংলা বিভাগ
প্রকাশ: আপডেট:
ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী বিতরণ করল চীনা দূতাবাস

বাংলাদেশের রংপুর বিভাগের ঠাকুরগাঁও জেলায় শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা সহায়তা সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশে অবস্থিত চীনা দূতাবাস। শুক্রবার অনুষ্ঠিত হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এবং বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অনুষ্ঠানে কয়েক হাজার শিক্ষার্থী ও স্থানীয় সম্প্রদায়ের প্রতিনিধিরাও অংশ নেন।

অনুষ্ঠানে বক্তব্যে রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, তরুণ প্রজন্মের বিকাশ এবং একটি দেশের ভবিষ্যৎ গঠনে শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আশা প্রকাশ করেন, এই শিক্ষা সহায়তা সামগ্রী স্থানীয় শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশ উন্নত করতে সহায়তা করবে এবং শিশুদের সুস্থভাবে বেড়ে ওঠার পাশাপাশি বাংলাদেশের উন্নয়নে অবদান রাখতে উৎসাহিত করবে।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর চীনের এই সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, শিক্ষা সহায়তা সামগ্রী বিতরণ বাংলাদেশের নতুন প্রজন্মের প্রতি চীনের আন্তরিক যত্ন এবং বাংলাদেশের জনগণের প্রতি তাদের বন্ধুত্বপূর্ণ মনোভাবের প্রতিফলন।

অনুষ্ঠিতে বক্তারা চীন ও বাংলাদেশের মধ্যে জনগণকেন্দ্রিক সহযোগিতা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন এবং শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন ও সামাজিক কল্যাণ খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণের প্রত্যয় ব্যক্ত করেন।

সিএমজি

লেখাটি রেটিং দিন

লেখাটি আপনার কেমন লেগেছে?

সিএমজি

সিএমজি

বাংলা বিভাগ

চায়না মিডিয়া গ্রুপ (CMG) চীনের রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সম্প্রচারকারী প্রধান কোম্পানি।

Featured Products

View All

আমাদের সম্পাদকীয় নীতি

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.